IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
Home >> অর্থনীতি >> ‘পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে’

‘পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের অনেক যোগ্য লোক আছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এই মতামত তুলে ধরেন তিনি।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা মানুষের আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করে বৈষম্য দূর করার উদ্যোগ নেবো। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেছেন, আমি মনে করি অর্থনীতির গতি মন্থর হয়ে গেছে। এটার গতিটা আমরা বাড়াবো। আমরা চাইছি সমতাভিত্তিক, ন্যায্যতা নিশ্চিত করতে।

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র অর্থনীতি ছাড়াও এতোদিন কিছু ভুল ছিল। উন্নয়ন কৌশল নীতি সেই উন্নয়নের সুফল কিন্তু মানুষ পায়নি। আমরা চাইছি সমতাভিত্তিক, ন্যায্যতা নিশ্চিত করতে। মানুষের আয়ের সংস্থান বাড়ুক, বাজারে মূল্যস্ফীতি কমুক। সব মানুষের জীবন এবং জীবিকার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব।

অর্থ উপদেষ্টা বলেন, এটি খুব কঠিন সময়। ক্রান্তিলগ্নে আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে। ছাত্র-জনতা সবার পক্ষ থেকে সেটি দেয়া হয়েছে। আমাদের এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাটের নয়, ব্যাংকগুলো চালু করাসহ আরও যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি ঠিক করার।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জ যেগুলো আছে তারমধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। সামষ্টিক ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে আমরা সেসব ঠিক করার চেষ্টা করব।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটি সেনসিটিভ। তিনি পদত্যাগপত্র দিয়েছেন, এটি ঠিক। এ বিষয়ে এখনই কিছু বলছি না। আগামীকাল একটি বৈঠক আছে। আলাপ-আলোচনা করে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news