IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক স্কুটার নিয়ে বাণিজ্য মেলায় ‘রাইডো’

সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক স্কুটার নিয়ে বাণিজ্য মেলায় ‘রাইডো’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমবারের মতো সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব স্কুটার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’। মেলার মূল ভবনে ২৩ নম্বর প্যাভিলিয়নে আকর্ষণীয় ডিজাইনের ৯টি মডেলের স্কুটার প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

মেলায় রাইডোর স্টলের মূল আকর্ষণ মাত্র ৪৯ হাজার টাকার ইলেকট্রিক স্কুটার। রাইডো লিফ মডেলের স্কুটারটির বাজার মূল্য ৫৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে ৬ হাজার টাকা মূল্যছাড় দেওয়া হচ্ছে। দেখতে আকর্ষণীয় ও কম দামের কারণে তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মডেলটি।

রাইডোর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, আমরা ‘রাইডো ডিআইটিএফ ফেস্ট’ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন মডেলের স্কুটার প্রদর্শন করছি যার মূল্য সর্বনিম্ন ৫৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত। ভিন্ন ভিন্ন বাজেট ও প্রয়োজন অনুযায়ী এসব মডেল ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া জাগাচ্ছে। এছাড়াও মেলা উপলক্ষে আমরা সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ ফ্রি গিফট এবং সারপ্রাইজ কুপনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের সুযোগ দিচ্ছি। মেলা উপলক্ষে নতুন এই ই-স্কুটারগুলোর প্রি-বুকিং কার্যক্রমও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বিআরটিএ অনুমোদিত রাইডো স্কুটার সিরিজে রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং সর্বোচ্চ ১১ পয়সা প্রতি কিলোমিটার খরচে চলার সুবিধা। কম খরচ ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে এই স্কুটারগুলো নগর ও গ্রামীণ জীবনের জন্য একটি স্মার্ট ও টেকসই যাতায়াত সমাধান হিসেবে দেখা হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, পরিবেশবান্ধব সাশ্রয়ী বাহন হিসেবে ইলেকট্রিক স্কুটার বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে ইলেকট্রিক বাহনের বাজারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা রাইডো স্কুটার নিয়ে এসেছি। নগর ও গ্রামীণ জীবনের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী করতে আরএফএলের রাইডো ই-স্কুটার এক অনন্য সমাধান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31