IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> অর্থনীতি >> স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা

স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে ৩ টি এয়ারক্রাফট দিয়ে ১৩ টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যাত্রীসেবাকে গুরুত্ব দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমান করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইউএস-বাংলা’র মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। বর্তমানে ঢাকা থেকে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুটগুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০। অভ্যন্তরীণ রুটে ভ্রমণপূর্বক সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক, ফেস শিল্ড প্রদান করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ট্রাভেল করার সময় সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031