IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকেমন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপনপ্রশান্ত ও ক্যারিবীয় জলসীমায় আবারও মার্কিন হামলায় পাঁচ মাসে নিহত ১৩৫
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় রায়হান (২৬) নামের এক যুবককে হত্যার দায়ে একজনকে আমৃত্যু ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আতিরিক্ত আদালতের বিচারক মো. তাজুৃল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ৫আসামি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি শিখা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া গ্রামের আব্দুল মান্নান সরকার (৬২) ও তার দুই ছেলে সাধু সরকার (৪৮) ও বজলু সরকার (৫২) এবং পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের রাজন বিশ্বসের কন্যা আজমিরা খাতুন (২৬)।

অভিযোগ প্রমানিত না হওয়ায় আসামি সাহাজুল সর্দার, রাজন ও উজির আলীকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৬ অক্টোবর রাতে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ খন্দকার পাড়ার বাসিন্দা মীর শহিদুল ইসলামের ছেলে রায়হান (২৬) মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ৭ অক্টোবর দুপুরে উপজেলারর পালপড়া মাঠের একটি পানের বরজের পাশ থেকে যুবক রায়হানের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা মীর শহিদুল ইসলাম বাদি হয়ে ৯ অক্টোবর অজ্ঞাতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় অপহরণ ও হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31