IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> ঝালকাঠিতে এক মাস পরে দন্ড পেয়েছে বাল্যবিয়ের অপরাধের

ঝালকাঠিতে এক মাস পরে দন্ড পেয়েছে বাল্যবিয়ের অপরাধের

আদালতের রায়

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে অপ্রাপ্ত মেয়ের বিজ্ঞ আদালতে নোটারী করে এক মাস পরে এক প্রবাসীর স্ত্রী বিশ হাজার টাকা অর্থ দন্ড পেয়েছে বাল্যবিয়ের অপরাধের। ভূক্তভোগী ঐ প্রবাসীর স্ত্রীর নাম মারুফা বেগম। সে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার সৌদি প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী।

গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান খান ভূক্তভোগীকে তার কার্যালয়ে এনে এ দন্ড প্রদান করেন।

সরেজমিনে মোজ্জামেল হাওলাদার, রানু বেগম, জব্বার হাওলাদার জানায়, মারুফার স্বামী আনোয়ার সৌদিতে থাকেন এ সুযোগে স্থানীয় গ্রাম পুলিশ ফয়সালের বাবা নাসির উদ্দিন তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিল। সোমবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিন মারুফা ঘরে একা আছে মনে করে মারুফার বাড়ির প্রাচীর বেড়া ভেঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা লোকজন নাসির উদ্দিনকে বেধে থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যকে মোবাইল ফোনে জানায়। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম সকালে বিচার করা হবে এই আশ্বাস দিয়ে নাসিরকে ছাড়িয়ে দেয়। স্থানীয় গ্রাম পুলিশ বাবার রাতের ঘটনাকে ধামাচাপা দিতে কৌশলে গত ২৮ ডিসেম্বর মারুফার মেয়ের আদালতে নোটারীর ঘটনাকে বাল্য বিয়ে অপরাধ দেখিয়ে সকালে ইউএনওকে জানায়। ভূক্তভোগী মারুফার বাড়িতে বাল্যবিয়ের কোন আয়োজন বা অনুষ্ঠানের কোন তথ্য প্রমান না থাকলেও ইউএনও গ্রাম পুলিশ ফয়সালের কথার উপর ভিত্তি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মারুফাকে বিশ হাজার টাকা জমিরানা অনাদায় সাত দিনের কারাদন্ড প্রদান করেন। মারুফা জরিমানার বিশ হাজার টাকা পরিশোধ করে ছাড়া পায়।

ভূক্তভোগী মারুফা বেগম জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে গ্রাম পুলিশের বাবা নাসির দরজা ভেঙ্গে আমার ঘরে ডুকে পড়ে। ঐ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় গ্রাম পুলিশ ফয়সাল ইউএনও স্যারকে ভুলবুঝিয়ে এক মাস আগে আমার মেয়ে ছনিয়ার আদালতের মাধ্যমে বিয়ের অনুমতিপত্র নেয়ার ঘটনা বাল্যবিয়ে দেখিয়ে আমাকে অর্থদন্ড প্রদান করা হয়। আমার মেয়েকেও ফয়সাল বিভিন্ন সময় জালাতন করতো তাই আমি বিয়ের প্রস্তুতি নেই। মেয়ের আদালতে নোটারী হওয়ার কাগজপত্র স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম নিয়ে নেয়ে। এখন চাইলে সে বলে ইউএনও স্যারের কাছে। ইউএনও স্যার বলে ইউপি সদস্যর কাছে।

নাসির উদ্দিন হাওলাদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, আমি রাতে আমার ছেলে ফয়সালকে ডাকতে মারুফার বাড়িতে গিয়েছিলাম।

স্থানীয় গ্রাম পুলিশ ফয়সাল হাওলাদার জানায়, এক মাস পূর্বে বিয়ের ঘটনা গত এক সপ্তাহ আগে আমি জানতে পারি। রাতে মারুফার ঘরে দুইটি অপরিচিত ছেলেকে দেখে মনে করেছিলাম জামাই এসেছে। সাথে সাথে আমি ইউএনও স্যারকে জানাই। পরে শুনি ঐ ছেলেদের মধ্যে কেউ জামাই ছিলনা।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ইউএনও স্যার কোন আইনে জরিমানা করেছে তা আমার জানানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান খান বলেন, রাতে ছেলে মেয়ে এক সঙ্গে ছিল। এছাড়াও মেয়ের মা অপরাধ স্বীকার করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930