IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> আইন-আদালত >> স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার মামলায় কারাগারে কথিত সাংবাদিক শহিদুল

স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার মামলায় কারাগারে কথিত সাংবাদিক শহিদুল

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে স্বাক্ষর জালিয়াতি ও প্রতারনার মামলায় ধামইরহাটের কথিত সাংবাদিক শহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। অন্যের স্বাক্ষর জাল করে পত্রিকার কার্ড ইস্যুর মাধ্যমে সাংবাদিক নিয়োগ দেওয়ার অপরাধে মামলা করে বিডিসি ক্রাইম নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আনিছুর রহমান। সেই মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত কথিত সাংবাদিক নওগাঁর সদর উপজেলার বাচ্চু মন্ডলের ছেলে শহিদুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মামলা নং- সি আর ২৪৪/২২।

মামলার বাদী উপজেলার রইচ উদ্দিনের ছেলে আনিছুর রহমান এর কৌশুলী এ্যাড. আশরাফুদ্দৌলা নয়ন জানান, আসামী মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে বাদী আনিছুর রহমান কর্তৃক আদালতে মামলা পরবর্তী ধামইরহাট থানা পুলিশের তদন্ত ও প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দেন। আসামী শহিদুল ইসলাম নির্ধারিত ধার্য্য তারিখে আদালতে হাজির না হওয়ায় পরবর্তীতে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ প্রদান করেন। ৫ মার্চ ২০২৩ (রোববার) নওগাঁ আমলী আদালত-৯ এ স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানী অন্তে ন্যায় বিচারের স্বার্থে দন্ড বিধি ৪৬৫/৪৬৮/৪৭১ ধারায় শহিদুল ইসলামকে সি-ডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

মামলার বাদী আনিছুর রহমান রহমান জানান, বিডিসি ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাবী করে করে আমাকে শর্ত সাপেক্ষে নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে আমাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দিয়ে আমার অগোচরে আমার স্বাক্ষর জাল করে জেলার বিভিন্ন এলাকায় বিডিসি ক্রাইম নিউজের পরিচয়পত্র দিয়ে সাংবাদিক নিয়োগ দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন, আমি তাকে একাধিক বার সতর্ক করা স্বত্ত্বেও সে আমার কথা কর্ণপাত করেননি। বিধায় আমি আদালতের স্মরনাপন্ন হয়েছি এবং পরিসমাপ্তিতে ন্যায় বিচার পাবো বলে আমি আশাবাদি।

বাদী আনিছুর রহমান আরও জানান, কথিত সাংবাদিক শহিদুল ইসলামের কোন একাডেমিক সনদপত্র নেই, এবং সে বিভিন্ন সময় সম্পাদক, কখনো প্রকাশক, কখনো প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পরিচয় দিয়ে থাকেন এবং সাধারণ সহজ-সরলদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় তার মুল পেশা, বর্তমানে ধামইরহাটে আমাইতাড়া এলাকায় অস্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছেন, নিজের তথ্য গোপন রেখে বর্তমানে মাতৃজগত পত্রিকায় বিজ্ঞাপন ম্যানেজারের দায়িত্ব পালনও করছেন কথিত সাংবাদিক শহিদুল ইসলাম। তাকে কারাগারে প্রেরণ করায় স্থানীয় প্রকৃত সাংবাদিকরা স্বস্তি প্রকাশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news