IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন‘জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার’দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রি
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> ২০ এপ্রিল হাইকোর্টে ছুটি ঘোষণা

২০ এপ্রিল হাইকোর্টে ছুটি ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগ আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে ১১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ও ঈদ পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে।

ঈদ পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘœ করতে নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়ানো হয়েছে। এর ফলে ঈদের আগে অর্থাৎ পবিত্র শবে কদরের পরদিন ২০ এপ্রিল থেকেই ছুটি শুরু হবে।

১০ এপ্রিল জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের আগে শবে কদরের ছুটি ১৯ এপ্রিল (বুধবার)। তার পর দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এ অবস্থায় ১৯ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল ছুটি দিয়ে ২৯ রোজা ধরে পাঁচদিন ছুটির দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। মন্ত্রিসভা বৈঠকে তা আলোচনায় আসে।

সুত্রঃ বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930