IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও জ্ঞাপন মিনুমিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে আদিবাসীদের মাঝে খাবার বিতরণনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থী
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> জয়পুরহাটে তিন বছরের সন্তান হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন

জয়পুরহাটে তিন বছরের সন্তান হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলালে সাড়ে তিন বছরের সন্তানকে হত্যার দায়ে সৎ মা ফিরোজা আকতার রিভাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার (১৮ জুলাই) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফিরোজা আকতার রিভা ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমানের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিলো। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমন অবস্থায় ফিরোজাকে গোপনে ২য় বিয়ে করে বাড়িতে আনেন মাহফুজ।

এরপর সতিনকে সহ্য করতে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন বছরের সৎ সন্তান আব্দুর রহমান শাফিকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ান সৎ মা ফিরোজা। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শিশুটির আপন মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়েরে করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ রায় দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31