IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> নওগাঁর জামায়াতের ১২ নেতাকর্মী কারাগারে

নওগাঁর জামায়াতের ১২ নেতাকর্মী কারাগারে

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর ৭টি থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার মোট ১২ জন জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। তাদের সকলকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ সদর থানা হতে মোয়াজ্জেম হোসেন জেলার পত্নীতলা থানায় বাসিন্দা ও তাঁজের মোড় সংলগ্ন বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও পার নওগাঁ সরদার পাড়া গ্রামের হাফিজুর রহমান।

নিয়ামতপুর থানার জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মিনু (৪৫) এবং জামায়াত সমর্থক আড্ডা সমাসপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে নাজিমুজ্জামান (২৭)। রাণীনগর থানার পারইল ইউপির সাবেক সেক্রেটারি এম এ মতিন প্রামানিক (৬০), বিশিয়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৫৩)। পত্নীতলা থানার পাটিচড়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক (৬২), দিবর ধোয়াপাড়া গ্রামের ইয়াকুব আলী(৩৫)। সাপাহার থানার জবাই গ্রামের মাসুদ হোসেন (৩০), পোরশা থানার হাবিবুল্লাহ ও নওশাদ। ধামইরহাট থানার ফতেপুর গ্রামের জামায়াত নেতা আতোয়ার রহমান (৫০)।

এবিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, থানায় নাশকতার একটি রেগুলার মামলা ছিল। সেই মামলায় দীর্ঘদিন যাবত তারা পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন যাবত তারা পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728