IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> আইন-আদালত >> দুর্গাপুরে জমি দখলের মামলায় চেয়ারম্যান-মেম্বার কারাগারে

দুর্গাপুরে জমি দখলের মামলায় চেয়ারম্যান-মেম্বার কারাগারে

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুওে জোরপূর্বক জমি দখলের মামলায় উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ফারুক সুমন ও ইউপি সদস্য আব্দুস সালামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার সকালে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক রাসেল মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সুত্রে জানা যায়, সাম্প্রতি উপজেলার মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পাশে টয়লেট নির্মাণ করা হয়। ওই ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার সকালে নির্মাণকৃত টয়লেট মাড়িয়া গ্রামের আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে তাদের জমিতে নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন। এক পর্যায়ে তারা নির্মাণকৃত টয়লেটটি ভেঙ্গে জায়গা ফাঁকা করে দিতে বলেন। পরে মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ফারুক সুমনের নেতৃত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম দলবল নিয়ে তাদের উপরে হামলা চালায়। ওই ঘটনায় জমির প্রকৃত মালিক আহত আসরাফুল ইসলাম বাদী হয়ে ১৭জনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ফারুক সুমন ও ইউপি সদস্য আব্দুস সালাম রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (৩) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক রাসেল মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news