IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> কৃষি >> হাটপাঙ্গাসী ইছামতি নদীর বুকে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল

হাটপাঙ্গাসী ইছামতি নদীর বুকে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ থেকে হাটপাঙ্গাসী ব্রিজ হয়ে গারদহ ব্রিজ দিয়ে প্রবাহিত ইছামতি নদীর নব্যতা হারিয়ে এখন মরা খাল বলা চলে। চৈত্র মাস না আসতেই নদীর পানি শুকিয়ে গেছে। মাছের বদলে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। ফলে অনাহারে-অর্ধাহারে দুর্বিসহ জীবন-যাপন করছেন নদীর দু’কুলে বসবাসরত জেলে পরিবারগুলো।

অত্র এলাকাবাসি জানান, বর্তমানে যৌবন হারানো নদীর বুক জুড়ে বোরো ধানে চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত বর্ষা মৌসুমে এক থেকে দু’মাস নদীতে পানি থাকে। আবার নদীটি তার আপন সত্তা হারিয়ে আগাম শুকিয়ে যাওয়া নদীর বুকে চলে কৃষকের বোরো ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদ। অথচ বিগত প্রায় একযুক আগে ওই নদীতে ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসেও ছিল পানি। ছিল দেশীয় হরেক রকমের প্রজাতি মাছের সম্ভার।

এদিকে উপজেলার হাটপাঙ্গাসী ব্রিজ এলাকার নদী পারের দেবেন হাওয়ালদার বলেন, এখন নদীতে পানিও নেই, তেমন মাছও নেই। ফলে দেখা দিয়েছে দেশীয় মাছের আকাল। বলা চলে এখন নদীর বুকে চাষাবাদ হচ্ছে, ধান, ভূট্টা, রসূন, পেয়াজসহ বিভিন্ন ধরনের ফসল। রোববার উপজেলার হাটপাঙ্গাসী ইছামতি নদী এলাকা ঘুরে দেখা যায়, ইছামতি নদীর অনেকাংশ শুকিয়ে যাওয়ায় চাষ করা হচ্ছে বোরো ধান সহ বিভিন্ন ধরনের ফসল।

এদিকে নদীর দু’পাড়ের অধিকাংশ বাসিন্দারা বলেন, হাটপাঙ্গাসী ইছামতি নদী এখন ফসলি জমিতে পরিণত হয়েছে। কোথাও ধূ-ধূ বালুরচর, কোথাও হাটু জল, কোথাও জলবিহীন গর্ত। এভাবে চলতে থাকলে, আগামিতে নদীতে মাছের অভাবে আমাদের মতো অসহায় পরিবারদের না খেয়েই মড়তে হবে। এমতাবস্থায় খনন করে নদীর নব্যতা ফিরিয়ে আনার জন্য কার্যকরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ করেন নদীর দু’পাড়ে বসবাসরত খেঁটে খাওয়া অসহায় জেলে পরিবারগুলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031