IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> কৃষি >> সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

সাপাহারে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : সারাদেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা সাপাহার উপজেলা। এই অঞ্চলে নানা ধরণের কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে। যার মধ্যে একটি জায়গা দখল করেছে গম চাষ। চলতি মৌসুমে বিস্তৃত মাঠ জুড়ে চাষ করা হয়েছে গম। মৌসুম প্রায় শেষের পথে হওয়ায় গমের বাম্পার ফলনের আশা করছেন এলাকার গমচাষীরা।

মৌসুমের শুরুতে হঠাৎ ঝড়বৃষ্টি হওয়ায় কিছু কিছু এলাকায় গমের বেশ ক্ষতি হয়েছে। তবে শেষ সময়ে এসে আবহাওয়া ভালো থাকায় সন্তোষ প্রকাশ করছেন গমচাষীরা। ভালো ফলন পাবার আশায় শেষ সময়ে এসে গমের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কৃষকেরা। আবহাওয়া অনুক‚লে থাকলে গমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদী তারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার গম ক্ষেত গুলোতে ঘুরে জানা যায় মৌসুম শেষের দিকে এসে কৃষকেরা গমের ফলন বৃদ্ধির লক্ষ্যে ও গমের দানা পরিপুষ্ট করতে জিংক জাতীয় কীটনাশক স্প্রে করছেন। এছাড়াও উড়ানি পোকা ও রোগ বালাই-দমনের ক্ষেত্রে তৎপর ভাবে বালাইনাশক ব্যবহার করছেন। এছাড়াও গম ক্ষেতের পরিচর্যার কোন ঘাটতি নেই কৃষকদের মাঝে।

উপজেলার কাশিতাড়া গ্রামের গমচাষী ইসাহাক আলী, আজগর আলী জানান, শুরুতেই বৃষ্টির কারনে গমের কিছুটা ক্ষতি হয়েছে। তবে পরবর্তী সময়ে আবহাওয়া ভালো হয়। আবহাওয়া পরিবর্তন না হলে এবার গমের ভালো ফলন পাওয়া যাবে।

একই গ্রামের কৃষক মোকলেছুর রহমান বলেন, গমের দানা পরিপুষ্ট হতে শুরু করেছে। আর কিছুদিরে মধ্যেই গম কাটা-মাড়ার কাজ শুরু হবে। শেষ সময়ে এসে আমরা গমের বিভিন্ন প্রকার পরিচর্যা করছি। এবছরে গমের বাম্পার ফলনের আশা করছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন জানান, চলতি বছরে এই উপজেলায় গম চাষ হচ্ছে ৪ হাজার ২ শত ৭৫ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩.৬০ মেট্রিক টন। প্রতি বিঘায় গড়ে ১৬/১৭ মন হারে গম উৎপাদন হতে পারে। এই বছরে সরকারীভাবে ১হাজার ৬শ’ জন কৃষককে গমের প্রনোদনার আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, আবহাওয়ার অবনতি না ঘটলে এই বছরে গত বছরের তুলনায় গমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও এলাকার গমচাষীদের সব রকম পরামর্শ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের পক্ষ থেকে অব্যহত রয়েছে।

এলাকার একাধিক গমচাষীরা জানান, বুকভরা আশা নিয়ে গমের পরিচর্যা করছেন গমচাষীরা। এই অঞ্চলে গত বছরে গমের বাম্পার ফলন হয়েছে। চলতি বছরে ঝড় বৃষ্টি না হলে এবং আবহাওয়া অনুক‚লে থাকলে গত বছরের ন্যায় গমের বাম্পার ফলন হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031