IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> কৃষি >> পুঠিয়ায় বিঘাপ্রতি দুই হাজার টাকায় পুকুর ভাড়া নিয়ে চলছে পাট জাগ

পুঠিয়ায় বিঘাপ্রতি দুই হাজার টাকায় পুকুর ভাড়া নিয়ে চলছে পাট জাগ

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : আষাঢ শেষ হয়ে গেছে, শ্রাবণ মাসও শেষের দিকে অথচ সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় রাজশাহী পুঠিয়া উপজেলায় পাট জাগ দিতে বিপাকে পড়েছেন পাটচাষিরা। অবস্থা এমই যে পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে চাষিদের।

জিউপাড়া ইউনিয়নের পাট চাষি আব্দুস সালাম বলেন, চলতি বছর পাট চাষ করে বিপাকে পড়তে হয়েছে। সময়মতো বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে হিমশিম খাচ্ছি আমরা পাট চাষিরা। আগে তারা এলাকার ক্যানেলে পাট জাগ দিতেন। কিন্তু এবার পানির অভাবে অন্যের পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিতে হচ্ছে। প্রতিবিঘা পাট জাগ দেওয়ার জন্য পুকুর মালিক কে দিতে হচ্ছে দুই হাজার টাকা।

তারপরেও পাওয়া লাগবে সিরিয়াল। এতো পরিশ্রম করে এবার যদি পাটের দাম ভালো না পান তাহলে আগামীতে আর পাট চাষ করবেন না বলেও জানান কয়েকজন পাটচাষি।

অন্যদিকে পুকুরে পাট জাগ দেওয়ার ফলে পানি দূষিত হয়ে পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে বলে মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৬টি ইউপি এলাকায় প্রায় ৪ হাজার ৪৬০ হেক্টর জমিতে পাট বীজ বপন করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ৬১০ হেক্টর জমি বেশি। স্থানীয় কৃষকরা এবার ও-৯৮৯৭, জিআরও ৫২৪ জাতের পাটবীজ বেশি বপন করেছে। তাছাড়া ভারত থেকে আমদানিকৃত চাকা মার্কা জাতের পাটবীজও অনেকই বপন করেছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেয়া চাষিদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম। তবে এবার বৃষ্টিপাত কম। যার কারণে পাট জাগ দেয়া নিয়ে চাষিদের কিছুটা সমস্যায় পরতে পারেন। তবে রিবন রেটিং পদ্ধতিতে পাট প্রক্রিয়া করা যায়। এতে অল্প পানি ও জায়গাতে বেশী পরিমাণ পাট জাগ দেয়া যায়। সাধারণত পাট জাগে পক্রিয়া হতে ২০-২৫ দিন সময় লাগে। আর রিবন রেটিং পদ্ধতিতে ১০-১২ দিনে হয়ে যায়। এতে পাটের রং ও মান অনেক ভালো হয়। পুকুর ভাড়া নিয়ে পাট জাগের বিষয়ে আমার জানা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news