IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশইরানে হামলার ছক চূড়ান্তমার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশপথ বন্ধবিসিবি থেকে নাজমুলকে শোকজরাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎইতিহাসের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রীকে চেনেন?চাঁপাইনবাবগঞ্জের কানসাটে (ডিএনসি’র) মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতাট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতিপুঠিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিতবিশ্বকাপ ট্রফি দেখে আবেগাপ্লুত জামাল, অনুপ্রেরণার বার্তা তরুণদের১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক তারেক রহমানের
Home >> কৃষি >> নাচোলে আমন খেতে ইঁদুরের আক্রমনে দিশেহারা কৃষক

নাচোলে আমন খেতে ইঁদুরের আক্রমনে দিশেহারা কৃষক

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র আঞ্চল নাচোলে আমন ধানের সবুজ মাঠে ঢেউ খেলানো ধান ক্ষেত দেখে কৃষকের মন জুড়িয়ে গেলেও ইঁদুরের আক্রমনে দিশেহারা হয়ে পেড়েছেন কৃষকরা। খেতে ইঁদুরের আক্রমন ঠেকাতে টোটকা পদ্ধতি ব্যবহার করছে কৃষকরা। কোনরকম বালাইনাশক দিয়েও প্রতিকার পাচ্ছেনা। অনেকে টোটকা (লোকমুখে প্রচলিত) পদ্ধতি প্রয়োগ করতে বাধ্য হচ্ছে।

কৃষকরা ধান ক্ষেতে কলার বাইগড়্যা, পলিথিন, ইঁদুর মারা বিভিন্ন কোম্পানীর (কীটনাশক) বিষ, ও বিষটোপ ব্যবহার করছে। ছুটির দিনেও ইঁদুরের আক্রমন প্রতিরোধ করতে মাঠে মাঠে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তাগণ। ইঁদুর নিধনের সাথে সাথে পোকার আক্রমণ প্রতিরোধে ক্ষেতের মধ্যে পার্চি পদ্ধতি (কঞ্চি গ্রোথিত করা) প্রয়োগ ও ধান ক্ষেতে ফাঁড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে ধানের থোড় এসগেছে। এ সময় পচন ও কারেন্ট পোকার আক্রমন হওয়ার সম্ভাবনা বেশী থাকে, তাই কৃষকদেরকে পরিমিত ও সঠিক সময়ে কীটনাশক বিশেষ করে জৈব বালাইনাশক প্রয়োগ করার নিজ নিজ বøক পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

এদিকে ইঁদুরের আক্রমনে দিশেহারা সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, তার তিন বিঘা জমিতে ইঁদুরের আক্রমন ঠেকাতে কীটনাশক দিয়েও কাজ হচ্ছেনা।

ঝিকড়া গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, ইঁদুরের আক্রমনে সিনজেনটা, বায়ার কোম্পানীর বিষ এমনকি সুরমা বিষ দিয়েও কাজ হচ্ছেনা। নেজামপুরের ইসমাইল হোসেন জানান, ইঁদুরের ধানকাটা প্রতিরোধ করতে যতরকমের বিষ লাগে সবই দিয়েছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছেনা। সূর্যপুর গ্রামের কৃষক এনামুল হক বলেন ক্ষেতে পানির মধ্যেও ইঁদুর ধান কাটছে। ক্ষেতের মধ্যে কলাগাছের সোথুড়কা, পলিথিন, সুতলী ও বিষটোপ দিয়েও কাজ হচ্ছেনা।

উপজেলা ককৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, চলতি আমন আবাদের লক্ষ্যমাত্রা ২২ হাজার ৫২০ হেক্টোর ধরে সারের জন্য চাহিদাপত্রের বিপরিতে বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চ ফলনশীল ব্রী-৭৫, ৮০, ৮৭ ও বীনা-১৭ জাতের এবং সেই সাথে ব্রী-৫১ ও পারিজা জাতের প্রায় ২৩ হাজার হেক্টোর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শমসের আলী জানান, ধানের বাজারমূল্য ভাল থাকায় প্রায় ৫ হাজার হেক্টোর আম বাগানেও ধানের আবাদ হয়েছে। তাই এবছর ধার্যকৃত লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আবাদ হয়েছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)’র মাধ্যমে “কৃষি পরামর্শ” দিয়ে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news