IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> কৃষি >> নাচোলে তীব্র খরায় পুড়ছে আমন ক্ষেত

সেচ নিয়ে শংকায় কৃষকরা

নাচোলে তীব্র খরায় পুড়ছে আমন ক্ষেত

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে শেষ আষাঢ়ের বৃষ্টির পানিতে আমনের আবাদ শুরু হলেও মধ্য শ্রাবণ পর্যন্ত অনাবৃষ্টি ও ডিপের পানির তীব্র সেচ সংকটে আমনের ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। দীর্ঘ অনাবৃষ্টি ও ডিপের পানির সেচ সংকট মোকাবেলা করতে হচ্ছে কৃষকদেরকে। বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্র্তৃপক্ষ (বিএমডিএ)’র গভীর নলকূপের অপারেটরদের সাথে জমিতে সেচ দেয়া নিয়ে প্রতিনিয়ত কৃষকদের গন্ডগোল হচ্ছে।

বিএমডিএ’র নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান, চলতি রোপা আমন মৌসুমে তীব্র খরা মোকাবেলা করতে যেয়ে স্কীমভূক্ত কৃষকদের সাথে ডিপ অপারেটরের সম্পর্ক নষ্ট হচ্ছে। স্কীমভূক্ত কৃষকদের নিকট থেকে অনেক ডিপ অপারেটরের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে অপারেটরের সাথে কৃষকদের বিরোধ নিস্পত্তি করা হচ্ছে। ভূগর্ভস্থ পানির লেয়ার নীচে নেমে যাবার ফলে বিএমডিএ’র গভীর নলকুপের প্রায় ৩০ শতাংশ অকোজো হয়ে পড়েছে। কিন্তু সচল গভীর নলকুপগুলিতেও আগের তুলনায় পানি কম উঠছে। বৈশ্মিক জলবায়ুর বিরুপ প্রভাব কৃষি আবাদে পড়েছে।

এদিকে উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭হাজার ৬শ’৩০ হেক্টোর। এবছর স্বর্ণা-৪১৭৫, জিরাশাইল-৩৫০, ব্রী-৯৬-১৫০, ৯৫-১২০, ৯৪-৩৩০, ৯০-৯০, ৮৭-৯৫০, ৭৫-৩১০, ৭১-৬০, ৩৪-৪১০, বীনা, ২২-৭৫, ১৭-২৩০, ১৬-৭, ও অ্যারাইজএজেড হাইব্রীড-৫ জাতের মিলিয়ে মোট ১৭,৬৩০ হেক্টোর আমনের আবাদ হয়েছে। তবে চলতি আমন আবাদে কৃষকরা সেচ নিয়ে শংকায় আছে। তাই শেষ মুহুর্তে ৩০ জুলাই পর্যন্ত মোট আবাদের ৯০ শতাংশ আবাদ সম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, এ উপজেলার জন্য চাহিদার বিপরিতে রাসায়নিক সার পর্যায়ক্রমে সম্পূর্ণই পাওয়া যাবে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কোথাও কোন সার সংকট নাই বলে কৃষকরা স্বীকার করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031