IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডেঙ্গুর প্রকোপের আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে: এমপি মিলনপোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুমান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান‘আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি’তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দ
Home >> কৃষি >> ছাদে লাউ চাষ করবেন যেভাবে

ছাদে লাউ চাষ করবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : লাউ শীতকালীন সবজি হলে এখন এটি সারাবছর চাষ করা হয়। এটি একটি সুস্বাদু সবজি। সবার কাছেই লাউ একটি জনপ্রিয় সবজি। লাউ প্রায় সব ধরনের মাটিতে জন্মে। তবে প্রধানত দোআঁশ থেকে এটেঁল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম।

কিন্তু টব বা ছাদ বাগানে লাউ চাষের দোঁআশ কিংবা বেলে-দোঁআশ মাটি ব্যবহার করতে হবে। কিন্তু বেলে-দোঁআশ মাটি ব্যবহার করলে মাটিতে জৈব সারের পরিমাণ একটু বেশি দিতে হবে।

Law-(4).jpg

শীতকালীন লাউ চাষের জন্য সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যেই বীজ বপন করতে হবে। তবে আগাম শীতকালীন ফসলের জন্য আগস্ট মাসের মাঝামাঝি সময়ে লাউয়ের বীজ বপণ করতে হবে। লাউয়ের বীজ পলিব্যাগে বপন করাই ভাল।

বীজ বপণের ৮-১২ ঘণ্টা পূর্বে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি থেকে বীজ নিয়ে টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত পানি শুকিয়ে পলিব্যাগে বীজ বপণ করতে হবে। প্রতি পলিব্যাগে দুটি করে বীজ বুনতে হবে। পলিব্যাগের মাটি যেন শুকিয়ে না যায় খেয়াল রাখতে হবে। প্রয়োজনে হালকা পানি দিতে হবে।

ছাদে যেভাবে লাউ চাষ করবেনঃ
ছাদ বাগানে লাউ চাষের জন্য হাফ ড্রাম বা সমপরিমাণ পাত্র ব্যবহার করতে হবে। হাফ ড্রামের তলায় ৪ থেকে ৫ টি ছিদ্র করতে হবে যাতে সহজেই অতিরিক্ত পানি নিষ্কাশিত হয় ।

Law-(4).jpg

হাফ ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার প্রতিটি হাফ ড্রামের জন্য ২ ভাগ দোআঁশ বা বেলে দো-আঁশ মাটি, ১ ভাগ গোবর, ৫০ গ্রাম টি,এস,পি সার, ৫০ গ্রাম পটাশ সার, ২৫০ গ্রাম সরিষার খৈল একত্রে মিশিয়ে ড্রাম ভরে পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন।

তারপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার ৪-৫ দিন এভাবেই রেখে দিতে হবে । যখন মাটি ঝুরঝুরা হবে তখন পলিব্যাগে বপণ করা একটি সবল লাউয়ের চারা রোপণ করতে হবে। চারা রোপণের চারদিকের মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। গোড়ার দিকে মাটি কিছুটা বেশি দিয়ে একটু উচু করে দিতে হবে।

চারা রোপণের পর প্রথম দিকে পানি খুব পরিমাণে দিতে হবে। আস্তে আস্তে পানির পরিমাণ বাড়াতে হবে। লাউ গাছের প্রচুর পানি প্রয়োজন হয়। প্রতিদিনের মাছ-গোশত ধোয়া পানি মাঝে-মধ্যে লাউ গাছে দিলে বিশেষ উপকার হবে।

Law-(4).jpg

ছাদ বাগানে টব বা ড্রামে লাগানো লাউ গাছের পানির অভাব হলে ফলন ব্যাহত হয়। টবে বা ড্রামে লাউ চাষ করতে পানি একটু বেশি প্রয়োজন হয়। নিয়মিত আগাছা পরিষ্কার রাখতে হবে। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ড্রামের মাটি হালকাভাবে খুচিয়ে দিতে হবে। লাউ গাছটিতে যাতে পর্যাপ্ত রোদ পায় খেয়াল রাখতে হবে।

যেভাবে অন্যান্য পরিচর্যা করবেনঃ
গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে লাউ গাছ একটু বড় হলে গোড়া থেকে কিছুটা দূরে সামান্য ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।

সরিষার খৈল পচা পানি পাতলা করে গাছে ১৫-২০ দিন অন্তর অন্তর নিয়মিত দিতে হবে ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031