IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> কৃষি >> আদমদীঘিতে আমন ধানে পোঁকার আক্রমণ, দুশ্চিন্তয় কৃষক

আদমদীঘিতে আমন ধানে পোঁকার আক্রমণ, দুশ্চিন্তয় কৃষক

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় আমন ধানে ব্যাপক হারে পোকার আক্রমণ দেখা দিয়েছে। ধানক্ষেতে কীটনাশক ব্যবহার করেও কোন ফল পাচ্ছেন না কৃষক। এছাড়া পোকা দমনে মাঠে কৃষি বিভাগের কোন লোকজনের দেখা মিলেনা বলে দাবি করেছেন তারা। ফলে রোপা আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ায় আশংকা দেখা দিয়েছে।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে চলতি রোপা আমন মৌসুমে ১২ হাজার ৩ শত হেক্টর রোপা আমন ধান চাষ করা হয়েছে।

শালগ্রাম, তেতুলিয়া শিবপুর, বেজার শিয়ালশন, কোমারপুর, কসাইগাড়িসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, অধিকাংশ মাঠেই ধানগাছের পাতা রোগে আক্রান্ত হয়ে সাদা রুপ ধারন করে গাছ পচে মরে যাচ্ছে। বিশেষ করে উচ্চ ফলনশীল ব্রি-৫১ ও স্বর্ণা-৫ জাতের ধানে পোকার আক্রমন বেশি লক্ষ্যকরা যায়। আবার কিছু ধান ক্ষেতে খোলপচা, মাজরা পোকা ও কারেন্ট পোকার আক্রমনে উঠতি আমন ধানে ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। কৃষকরা ধানক্ষেতে পোকা দমনে আক্রান্ত জমিতে ৪/৫ বার বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও কোন ফল পাচ্ছেনা। ফলে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

কৃষক আমজাদ হোসেন, হামিদুল, বেলাল, জাহাঙ্গীর হোসেনসহ অনেকেই জানান, এবার আমন ধানের আবাদ ভাল হলেও বৈরী আবহাওয়ার কারনে অধিকাংশ ধান ক্ষেতে এক শ্রেণীর মাজরা পোকা, কারেন্ট পোকা, পাতা খেকো পোকা ও খোলপচা রোগে ব্যাপক হারে আক্রান্ত হয়েছে। এসব পোকা দমনে এমাটাফ, বিউটি, কার্টাপ্রিড, এমিষ্টার টপসহ বিভিন্ন কোম্পানীর কীটনাশক ব্যবহার করেও কোন ফল মিলছেনা। তাদের জমিতে ধানক্ষেতে পোকার আক্রমন দেখা দিলেও উপজেলার কৃষি অফিসের লোকজনের দেখা মিলে না। তারা নির্ধারিত কিছু স্থান ছাড়া অন্য কোথাও যায়না।

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি বলেন, কিছু জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিলেও সহনীয় পর্যায়ে রয়েছে। এছাড়া বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠ পরিদর্শন করে থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news