IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> কৃষি >> রায়গঞ্জে ভরা মৌসুমেও কমছে না শীতকালীন সবজির দাম

রায়গঞ্জে ভরা মৌসুমেও কমছে না শীতকালীন সবজির দাম

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ভরা মৌসুমেও কমছে না শীতকালীন সবজির দাম। বিক্রেতাদের কথা ছিলো শীত এলেই নিয়ন্ত্রণে আসবে বাজার। তবে চড়া দামের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। গত বছর এই সময়ে সবজির দাম কিছুটা কম থাকলেও এবার একটু দাম বেশি হওয়ার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। অনেকেই চেষ্টা করছেন ছোট ছোট কৃষির মাধ্যমে নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে।

বছরজুড়েই অধিকাংশ সবজির দাম ৫০ এর উপরে চড়া মূল্যে বিক্রি হয়। তবে শীতের এই মৌসুমে দাম কমবে এমনটাই আশা করেছিলেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি আগের চেয়ে অনেকটাই কমেছে সব ধরণের সবজির দাম। কাঙ্ক্ষিত উৎপাদন কম হওয়ায় আশানুরূপ দাম কমছে না।

অন্যদিকে ক্রেতারা বলছেন, বিগত বছরগুলোতে এমন সময় সবজির দাম ছিলো হাতের নাগালে সেইসাথে সর্বোত্তম মানের পাওয়া যেতো। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি প্রতি পিস বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকায়, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেগুন প্রকার ভেদে ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, গাঁজর ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, শসা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা, সিম ৫০ টাকা, মটরশুঁটি ৯০ থেকে ১০০ টাকা, মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়াও পিয়াজেঁর ফুলকা প্রতি আঁটি ১৫ থেকে ২০ টাকা, লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা ও এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আসা সবজি ক্রেতা আনোয়ার মাস্টার বলেন, দিনদিন সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দেখছি। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।

উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের সবজি বিক্রেতা আবুল কালাম আজাদ জানান, বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে আমাদের। কম দামে বিক্রি করব কিভাবে? বিগত বছরগুলোতে উৎপাদন ছিলো অনেক, তাই দাম থাকত কম। কিন্তু এবার তেমন উৎপাদন নেই, সেই সাথে পাবনা, বগুড়া ও দূর্ঘাপুরের ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করে সবজি কিনতে হচ্ছে। সেজন্য দাম একটু বেশি। আবার শহরে ভালো দাম হওয়ায় স্থানীয় বাজারগুলোতে পণ্য বিক্রি করতে কৃষকদের মাঝে অনীহা দেখা দিচ্ছে অনেকেই ছুটছেন আশপাশের বিভিন্ন শহর এলাকায়।

আরেক বিক্রেতা জানান, আমরা কমদামে শীতকালীন সবজি পেলে অবশ্যই কম দামেই বিক্রি করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031