IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> কৃষি >> রায়গঞ্জে শেষ মূহূর্তে লাল আলু চাষে ব্যস্ত কৃষকেরা

রায়গঞ্জে শেষ মূহূর্তে লাল আলু চাষে ব্যস্ত কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমন ধান কাটার পর পরই দেশীয় লাল আলু চাষে শেষ সময়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন উপজেলার কৃষকেরা। অব্যশ্য ইতিমধ্যেই আগাম জাতের দেশীয় লাল আলু বাজারে উঠতেও শুরু করেছে।

আধুনিক পদ্ধতিতে উন্নত বীজ ও নতুন চাষ পদ্ধতিতে কৃষি কাজের সবকিছু বদলে দিয়েছে। অন্যদিকে কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় সুফল পাচ্ছেন উপজেলার কৃষকেরা। চলতি মৌসুমে দেশীয় লাল আলু ভাল ফলন আশা করছেন অধিকাংশ কৃষক।

বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান আলুর বাজার অনেকটাই কমে গেছে, তারপরেও চলতি মাসের মতো বাজারদর ঠিক থাকলে তেমন লাভ না হলেও লোকশানে পরতে হবে না আমাদের মতো কৃষকদের।

এদিকে উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের এক কৃষক জানান, নিজেদের চাহিদা মিটিয়ে দেশীয় লাল জাতের আলু উপজেলার বিভিন্ন স্থানীয় হাট-বাজারে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করে থাকেন। আর তাছাড়া দেশীয় লাল জাতের আলুর চাহিদাও বেশ ভাল।

তিনি আরও জানান, আমি আমার জমিতে আলুর পাশাপাশি বছরে প্রায় তিন থেকে চার ধরনের ফসলের চাষাবাদ করে থাকি। গত বারের মতো এবারও অন্যান্য ফসলের পাশাপাশি দেশীয় লাল আলুর চাষ করছি। বাজারের মূল্য চলতি মাসের মতো ঠিক থাকলে অন্যান্য ফসলের পাশাপাশি দেশীয় লাল আলু চাষে আগ্রহী হবেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news