ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার রাজশাহীতে মন্ডল স্পোটিং ক্লাবের আয়োজনে দ্বিতীয় ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মালোপাড়াস্থ থ্রি সন্স কম্পিউটার সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপি দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী শশী মটরস এর প্রোপাইটর তসলিম।
মন্ডল স্পোটিং ক্লাব এর সভাপতি কে.এম আতিকুর রহমান এলেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মন্ডল স্পোটিং ক্লাব এর সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ও রাজ ডিপার্টমেন্টাল স্টোর এবং দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক আবু তাহের, ত্রিকোন প্রোপার্টিজ এর প্রতিষ্ঠাতা আসমাউল হোসনা ও হানিফ বিন ইসলাম রনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মন্ডল স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিল্টন।

প্রতিযোগিতায় টাঙ্গাইল, জয়পুরহাট, বগুড়া, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট ও রাজশাহীর জেলার মোট ৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। বিচারকের দায়িত্ব পালন করছেন ফিদে আরবিটর ইয়াসিন আরাফাত সুমন ও আব্দুল্লাহ আল মামুন। শনিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে বলে সাধারণ সম্পাদক মিল্টন জানান।
প্রধান অতিথি বলেন, দাবা জ্ঞান ও ধর্য্যের খেলা। এই খেলাকে টিকিয়ে রাখতে এই আয়োজন। আর এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়ারগণ অংশগ্রহণ করায় এই আয়োজন এক প্রকারের জাতীয় পর্যায়ে রুপ নিয়েছে। আগামীতেও এই দাবা প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে বলে জানান তিনি।


