IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> খেলা >> লিড নিউজ >> টাইগারদের হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ

টাইগারদের হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা দুই ম্যাচ জিতে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরা। কিন্তু সেটি আর হলো না। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৫৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা।

কার্যত বাংলাদেশের ইনিংসের পরেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেছেন অনেকেই।

১৯২ রানের মামুলি সংগ্রহের পর বাংলাদেশ যে ম্যাচ জিততে পারে, সেটি বিশ্বাস করেছেন ঠিক কজন? আফগানিস্তানের দুর্দান্ত ব্যাটিং-এ বাংলাদেশ দলের সমর্থকরাও অপেক্ষা করছিলেন, কত দ্রুত শেষ হবে এই ম্যাচ!

প্রথম দুই ম্যাচে সফরকারী আফগানিস্তান খুব একটা সুবিধা করতে না পারলেও তৃতীয় ম্যাচে নিজেদের তুলে ধরল ঠিকভাবেই। বিদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ রুখতে সক্ষম হয়েছে দেশটি।

স্কোর

বাংলাদেশ- ১৯২ (৪৬.৫)

আফগানিস্তান- ১৯৩/৩ (৪০.১)

এর আগে বেলা ১১ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলো বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে বেশ সাবধানী শুরু করেছিলেন তামিম-লিটন দুজনই। পাওয়ার-প্লের ১০ ওভারে কোনো উইকেট হনা হারিয়েই বাংলাদেশ তুলে ফেলে ৪৩ রান। তবে বিপত্তির শুরু এরপরেই। ১১ তম ওভারের প্রথম বলেই ফাজল হক ফারুকির বলে বোল্ড হয়ে ফেরেন ২৫ বল ১১ রান তামিম। এই নিয়ে সিরিজের তিন ম্যাচেই ফারুকির বলেই উইকেট দিলেন টাইগার কাপ্তান।

তিনে নামা সাকিব আল হাসান বেশ ভালোই শুরু করেছিলেন। ৩৬ বলে ৩০ রান করা সাকিবকে ফেরান আজমতুল্লাহ। এরপরই দিশেহারা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মুশফিক আর ইয়াসির যেন এলেন আর গেলেন।

এদিকে আজও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে লিটন শেষমেশ ফিরে যান ১১৩ বলে ৮৬ রান করে। ৩৫.৫ ওভারে ১৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপরের চিত্রটা যেন আরও করুণ। আফিফ, মিরাজ, তাসকিন, শরীফুল বা মুস্তাফিজ কেউই ছুঁতে পারেননি দুই অংকের ঘর। একপাশে মাহমুদুল্লাহ কিছুটা প্রতিরোধ গড়ে দাঁড়িয়ে ছিলেন। সতীর্থদের যাওয়া আসার মিছিলে শেষ পর্যন্ত ৫৩ বলে ২৯ কএ অপরাজিতই থাকেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায় ৩৯ রানে। ৪৬.৫ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৯২।

আফগানিস্তানের হয়ে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন রশিদ খান আর ১০ ওভারে ২৯ রানে ২ উইকেট নেন মোহাম্মদ নবী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031