IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবে
Home >> খেলা >> টপ নিউজ >> নেইমার-এমবাপের জোড়া হ্যাটট্রিকে পিএসজির জয়

নেইমার-এমবাপের জোড়া হ্যাটট্রিকে পিএসজির জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : ফের একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন তারকা। ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র করলেন হ্যাটট্রিক। পিছিয়ে নেই লিওনেল মেসিও, গোল না পেলেও সতীর্থদের তিনটি গোলে অবদান রাখলেন তিনি।

তিন তারকার নৈপুণ্যে লিগ ওয়ানে ক্লেহমোঁকে উড়িয়ে শীর্ষস্থান আরও এগিয়ে রাখল মাওরিসিও পচেত্তিনোর দল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতেছে পিএসজি। লিগে পরপর দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ছন্দে ফিরল তারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মেসির পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ত্রয়োদশ মিনিটে আবারও এই দুজনের ঝলক। নেইমারের পাস ডি-বক্সের সামনে খুঁজে পায় মেসিকে। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শটে বল ক্রসবারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় পিএসজির। বাঁ দিক থেকে নেইমারের ক্রস মেসি বুক দিয়ে নামিয়ে বাড়ান ডি-বক্সে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান এমবাপে।

তবে ৪২তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠান জোদেল দুসু। ২-১ গোলের ব্যবধান রেখে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্থের ৭১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান নেইমার। ডি-বক্সে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি। তাতে নিজের দ্বিতীয় গোল করতে ভুল করেননি ব্রাজিল তারকা। দুই মিনিট পরই স্কোরলাইন ৪-১ করেন এমবাপে।

মেসির পাস পেয়ে ডি-বক্সে বাড়ান নেইমার। বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান ২৩ বছর বয়সী ফুটবলার এমবাপে। ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে, সেই সঙ্গে মেসিরও অ্যাসিস্টে হ্যাটট্রিক।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পাস পেয়ে ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। চলতি লিগ ওয়ানে ২৮ ম্যাচে ২০ গোল করে তালিকার শীর্ষে উঠে গেলেন বিশ্বকাপ জয়ী তারকা।

৮২তম মিনিটে এমবাপের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। তাতে বড় জয় নিশ্চিত হয়ে যায় সফরকারীদের।

এই জয়ে পিএসজির পয়েন্ট ৭১। আর ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেন। তাদের সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে মার্সেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news