IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিতকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহতনিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
Home >> খেলা >> টপ নিউজ >> ১০ মিনিটেই শেষ মেসির ম্যাচের টিকিট

১০ মিনিটেই শেষ মেসির ম্যাচের টিকিট

ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের লিগে, শুরুতে অনেকের হয়তো বিশ্বাসই হয়নি। মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে ফেলেছেন নিশ্চিত জানার পর রীতিমত যুদ্ধ শুরু হয়েছিল টিকিট নিয়ে। খুচরা বাজারে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছিল ১০০০ শতাংশেরও বেশি।

মেসি এখন ইন্টার মিয়ামিতে নিয়মিত খেলছেন। কিন্তু প্রতিপক্ষের মাঠে এখনও নামা হয়নি। তারাও কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, সেটা বোঝা গেল এফসি ডালাসের বিপক্ষে ম্যাচের আগে।

লিগস কাপে আগামীকাল রোববার শেষ ষোলোর ম্যাচে এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর এটাই হবে প্রতিপক্ষের মাঠে তার প্রথম ম্যাচ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, লিগস কাপের মায়ামি-ডালাস ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছে ১০ মিনিটের মধ্যেই। আর যেসব টিকিট পুনরায় বিক্রি করা যাবে, সেসব টিকিটের দাম উঠেছে ৯ হাজার ডলার!

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এই ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল। কিছুক্ষণ পরই জানানো হয় সব টিকিট বিক্রি হয়ে গেছে। পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট সংগ্রহের অনুরোধ করা হয় এফসি ডালাসের টুইটে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এফসি ডালাসের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির ইতিহাসে কখনো এত দ্রুত সব টিকিট বিক্রি হয়নি। সবচেয়ে সস্তা আসনের টিকিট বিক্রি হয়েছে ২৯৯ ডলার করে। আর অনলাইনে পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট বিক্রি হয়েছে প্রতিটি ৯ হাজার ডলারে। মেসিকে সামনে থেকে দেখা বলে কথা!

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30