IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> খেলা >> নওগাঁয় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ

নওগাঁয় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল খেলায় ২-২ গোলে সমতা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাবের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা হয়। ৪০ মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ খেলায় শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা।

খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেল।

প্রথমার্ধে খেলা শুরুর ১০ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ একটি গোল দেয়। এর ৫ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ৭ মিনিটে জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে আবারও দলীয় অধিনায়ক এস.এম শাহজাহান শুভ আরেকটি গোল দেয়। এর ৮ মিনিট পর জেলা প্রেসক্লাবের পক্ষে আবারও সাব্বির হোসেন গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এই প্রথম জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, সাংবাদিকদের মাঝে বিভিন্ন সময় বৈরিতা লক্ষ্য করা যায়। আমি বিশ্বাস করি এই খেলার মধ্য দিয়ে সম্প্রীতি ফিরে আসবে। সংবাদকর্মীদের মাঝে ঐক্য বজায় থাকবে।

পরে রাত ৮ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন, সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ। শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31