IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞান
Home >> খেলা >> বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাগমারা

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : দেশব্যাপি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩। এরই অংশ হিসেবে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জেলার পর্যায়ের খেলা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ গ্রহণ করে বাগমারা উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পবা উপজেলার বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় পবা উপজেলার বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগমারা উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।

জেলা পর্যায়ে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার প্রদান করেছিলেন। ওই দিন উপজেলার নরদাশ সরকার প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ৩-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলবেন বিভাগীয় পর্যায়ে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার প্রদান করা হয়। জেলা পর্যায়ের খেলায় সর্বোচ্চ পাঁচটি গোল করে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় মেহেদী হাসান বাপ্পি।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর এডিসি শিক্ষা জয়া মারিয়া পেরেরা, ডিপিইও সাইদুল ইসলাম, এডিপিইও গোফরান হালিম, বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বোয়ালিয়া উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, বাগমারার মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জুবায়ের কিবরিয়া প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news