IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> খেলা >> লিড নিউজ >> বিসিবি সভাপতি পাপনের পদত্যাগ চেয়ে বিসিবিতে বিক্ষোভ

বিসিবি সভাপতি পাপনের পদত্যাগ চেয়ে বিসিবিতে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। পতন হয়েছে তার সরকারের। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা ছিলেন, বিভিন্ন মহল থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তাদের বিরুদ্ধেও একই দাবিতে আন্দোলন শুরু হয়েছে।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে কিছু লোক জড়ো হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ কয়েকজন বোর্ড পরিচালকের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল ইসলামকেও।

এছাড়াও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম টিটুরা ক্রিকেট বোর্ড কর্তাদের পদত্যাগ দাবি করেছেন। এ সময় আন্দোলনকারীরা পাপন, বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের ছবিযুক্ত প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল ‘পদত্যাগ চাই’, ‘পদত্যাগ করতে হবে’।

সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন বিসিবি কর্তা। যেহেতু বিসিবি সভাপতি এখন বোর্ডে অনুপস্থিত, তাই এখন তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে আলাপের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকার বা কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে সে দেশের ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করে দেয় তারা। এর ফলে সরকার চাইলেই বোর্ডের নির্বাচিত কোনো পদধারীকে অপসারণ করতে পারে না। তাই আন্দোলনকারীরা পাপনসহ অন্যান্যদের পদত্যাগ দাবি করছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30