IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগমিনু সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবাদপত্র শ্রমিকদের মিষ্টি বিতরণনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচন
Home >> খেলা >> টপ নিউজ >> সাফের ফাইনালে বাংলাদেশ

সাফের ফাইনালে বাংলাদেশ

সাফের ফাইনালে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল।

সোমবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল করে লিড নেয় বাংলাদেশ। ফাইনালে পথে এক পা বাড়িয়ে দেয় তারা। পরে গোল করে সমতায় ফেরে ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এরপর টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ যুবারা।

দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে অবশ্য এগিয়ে যায় বাংলাদেশই। ম্যাচের ৩৬ মিনিটে ডেডলক ভাঙেন আসাদুল মোল্লা। বাঁ প্রান্ত দিয়ে কোনাকুনি শটে ভারতের জালে বল ঢোকাতে চেয়েছিলেন রাব্বি হোসেন রাহুল। তা অবশ্য ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক প্রিয়াংশ দুবে। কিন্তু ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন আসাদুল। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বল ঠেকাতে গিয়ে গগমসার গোয়ারির সঙ্গে সংঘর্ষ বাঁধে বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের। মাঠে বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা নেওয়ার পর হাসপাতালে পাঠানো হয় তাকে। তাই অনেকটা বাধ্য হয়েই বদলি গোলরক্ষক হিসেবে নামতে হয় আসিফকে। থিতু হওয়ার আগেই গোল হজম করে বসেন তিনি। ৭৫ মিনিটে নাওবা মেইতেই পাঙ্গামবামের কাটব্যাক থেকে ভারতকে সমতায় ফেরান অধিনায়ক রিকি মিতেই হাওবাম।

শেষেও অবশ্য নাটক কম ছিল না। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভারতীয় গোলরক্ষকের পথ আটকানোয় লাল কার্ড দেখেন বাংলাদেশের কামাকাই মারমা। ৯০ মিনিট শেষে ব্যবধান ১-১ থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। আসিফও পেয়ে যান শাপমোচনের সুযোগ। প্রথম পেনাল্টিতেই ভারতের থাংলালসুন গাংতের নেয়া শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি। পরের তিনটি শট অবশ্য আটকাতে ব্যর্থ হন এই গোলরক্ষক। তবে শেষ পেনাল্টি নিতে আসা আকাশ তিরকের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি। রুখে দেন ভারতের ফাইনালে যাওয়ার পথও।

বাংলাদেশ অবশ্য একটি শট কম নিয়েছে। তবে চারটি শটের প্রতিটিতেই গোল এনে দেন পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ। ফাইনালে আগামী ২৮ আগস্ট স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ আগামী ২৮ আগস্ট সাফের অনূর্ধ্ব-২০ পর্যায়ের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। ফাইনালে ওই ম্যাচে বাংলাদেশ যুবাদের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক নেপাল। এর আগে গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31