IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও জ্ঞাপন মিনুমিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে আদিবাসীদের মাঝে খাবার বিতরণনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থী
Home >> খেলা >> লিড নিউজ >> বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ভারতের

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই সিরিজ খেলবে স্বাগতিকরা।

দলে জায়গা পেয়েছেন আইপিএলের গেল আসর কাঁপানো লখনৌ সুপার জায়ান্টের পেস সেনসেশন মায়াঙ্ক যাদব। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রে ভারতের জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

এছাড়া অনেক দিন পর দলে ফিরেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ৩৩ বছর বয়সী স্পিনার এখন পর্যন্ত ভারতের হয়ে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন। আইপিএলের গেল আসরে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলেছেন তিনি।

দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যটার জিতেশ শর্মাও। তবে যেহেতু নিয়মিত উইকেটরক্ষক সঞ্জু স্যামসন স্কোয়াডে আছেন, তাই জিতেশের খেলার সুযোগ কমই।

এছাড়া বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে অভিষেক হতে পারে পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও পেসার হার্শিত রানার।

জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ না থাকায় ভারতের পেস ইউনিটের নেতৃত্ব দেবেন অর্শদিপ সিং।

ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ৯ অক্টোরব নয়াদিল্লিতে। শেষ ম্যাচটি হবে ১২ অক্টোবর হায়দরাবাদে।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হার্শিত রানা, মায়াঙ্ক যাদব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31