IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান
Home >> খেলা >> রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্টের জাতীয় সহ-প্রতিযোগিতার সমাপনী

রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্টের জাতীয় সহ-প্রতিযোগিতার সমাপনী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মুজিব বর্ষ ১৪তম ব্যুত্থান মার্শাল আর্ট-২০২০ এর ২ দিন ব্যাপী জাতীয় সহ-প্রতিযোগিতা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। বুধবার রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকালে এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যুত্থান মার্শাল আর্ট এর জনক ডিসকভারী চ্যানেলখ্যাত সুপার হিউম্যান আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার এমএকে ইউরী বজ্রমুনী।

অতিথি ছিলেন, রাজশাহী ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ব্যুত্থান মার্শাল আর্ট এর রাজশাহী কমিটির সভাপতি মাহফুজুল আলম লোটন, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটএর সভাপতি আবুল বাশার।

বিভিন্ন ওজন শ্রেণীতে এই প্রতিযোগিতায় দেশের ২৯টি জেলার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। নারী ক্যাটাগরিতে সেরা হয় সানজিদা, খুব ভালো করে পূর্নতা এবং ভালো আফরিন।

৩৮ মাইনাস ওজনে সেরা হয় সোয়াইব, খুব ভালো করে আমিনুল এবং ভালো হাসিন। ৩৮ প্লাস ওজনে সেরা হয় আকাশ, খুব ভালো করে বিশাল এবং ভালো কামরুল। ৪৮ প্লাস ওজনে সেরা হয় রাসিক, খুব ভালো করে সোহেল এবং ভালো তৌফিক। ৫৮ প্লাস ওজনে সেরা হয় ইসরাফিল, খুব ভালো করে শাহাদৎ এবং ভালো কামাল।

৬৮ প্লাস ওজনে সেরা হয় রাফিদ, খুব ভালো করে ইব্রাহিম এবং ভালো ফাহিম ফয়সাল। ৭৮ প্লাস ওজনে সেরা হয় মুসফিক, খুব ভালো করে মেহেদী এবং ভালো দীপ্ত।

বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news