IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২০ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ডেঙ্গুতে মারা গেলেন আরও ৫ জনদুই কোটি টাকার স্বর্ণসহ 2 জনকে আটকনির্বাচনী নিয়ে এনসিপিতেঅন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণাবেগম জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়াগোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে আমনের বাম্পার ফলন, দামে সন্তুষ্ট নয় কৃষকখালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টাকুষ্টিয়ায় ২১৩ ইটভাটার ১৯৬টি অবৈধচারঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রীড বকনাহ উপকরণ বিতরণনিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধননাচোলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়রাজশাহীতে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭তম প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভামান্দায় ঘুষের বিনিময়ে মাদকসেবীকে গ্রাম পুলিশে নিয়োগের অভিযোগ
Home >> খেলা >> কষ্টের জয় ম্যানইউর

কষ্টের জয় ম্যানইউর

ধূমকেতু নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১-১ গোলের সমতার পর পেনাল্টি পেয়ে জয় নিশ্চিত করে গুনার সুলশারের দল। এই জয়ে পয়েন্টের শীর্ষে থাকা লিভারপুলকে ধরে ফেলেছে তারা। যদিও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে ম্যানইউ।

শুক্রবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। অঁতনি মার্সিয়াল স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর বারট্রান্ড ট্রাউরে সমতা ফেরান। পেনাল্টি থেকে ব্রুনো ফের্নান্দেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

ম্যাচের ৪০তম মিনিটে মার্সিয়ালের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। মার্কাস র‌্যাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে দারুণ গতিতে ডান দিক থেকে এগিয়ে গিয়ে বক্সে ক্রস করেন অ্যারন ওয়ান-বিসাকা। দুই ডিফেন্ডারের মাঝ থেকেও চমৎকার হেডে জাল খুঁজে নেন মার্সিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইউনাইটেডের রক্ষণে ভীতি ছড়ায় ভিলা। ৫০ থেকে ৫৪তম মিনিটে তাদের তিন চেষ্টার দুটি ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়, অন্যটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন দে হেয়া।

একের পর এক আক্রমণের সুফল দ্রুতই পায় দলটি। ৫৮তম মিনিটে সমতা ফেরান ট্রাউরে। জ্যাক গ্রেয়ালিশের নিচু ক্রস খুঁজে পায় অরক্ষিত ট্রাউরে। বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ড।

অবশ্য ৬১তম মিনিটে আবার এগিয়ে যায় ইউনাইটেড। সফল স্পট কিকে ব্যবধান ২-১ করেন ফের্নান্দেস। পল পগবাকে দগলাস লুইস ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। ভিএআরেও টিকে যায় পেনাল্টি।

বাকি সময়ে কোন দলই আর গোল দেখা পায়নি। ফলে ২-১ গোলে জয় পাঠ ছাড়ে সুলশারের শিষ্যরা।

এই জয়ে ১৬ ম্যাচ থেকে ইউনাইটেডের সংগ্রহ ৩৩ পয়েন্ট। লিভারপুলেরও সমান পয়েন্ট। তবে গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে ইউনাইটেড।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news