IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> খেলা >> ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্টের দুটিতে ডাবল আর একটি সেঞ্চুরি করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের অভিজাত ফরম্যাটে সাত হাজারি ক্লাবের সদস্য হলেন কেন উইলিয়ামসন। এই ক্লাবের সদস্য হওয়ার মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ড এ অধিনায়ক।

ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে অংশ নিয়ে ২৯টি সেঞ্চুরি আর ১৩টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেছেন ৬ হাজার ৯৯৬ রান। অন্যদিকে কেন উইলিয়ামসন ৮৩ টেস্টে অংশ নিয়ে ইতিমধ্যে ২৪টি সেঞ্চুরি আর ৩২টি ফিফটির সাহায্যে ৭ হাজার ১১৫ রান সংগ্রহ করেছেন।

নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাত হাজারি ক্লাবের সদস্য হলেন উইলিয়ামসন। তার আগে নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবের সদস্য হন স্টিফেন ফ্লেমিং ও রস টেইলর। ১০৫ টেস্টে অংশ নিয়ে ১৯টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৩৭৯ রান নিয়ে শীর্ষে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেইলর।

আর ১১১ টেস্ট খেলে অবসরে যাওয়া স্টিফেন ফ্লেমিং ৭ হাজার ১৭২ রান নিয়ে দ্বিতীয় পজিশনে। তৃতীয় পজিশনে থাকা উইলিয়ামসন আর মাত্র ৫৭ রান করলেই ছাড়িয়ে যাবেন ফ্লেমিংকে।

তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ২০০ টেস্টে অংশ নিয়ে ৫১টি সেঞ্চুরির সাহায্যে রেকর্ড ১৫ হাজার ৯২১ রান সংগ্রহ করেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ১৬৮ টেস্টে ৪১টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ৩৭৮ রান করে দ্বিতীয় পজিশনে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।

১৬৬ টেস্টে ৪৫টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ২৮৯ রান করে তৃতীয় পজিশনে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১৬৪ টেস্টে ৩৬টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে চতুর্থ পজিশনে রয়েছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031