IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> খেলা >> আলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপে

আলোনসোকে বিদায়ী বার্তায় যা বললেন এমবাপে

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ ব্যবধানে হারের পর বরখাস্ত হয়েছেন রিয়াল কোচ জাবি আলোনসো। বেশ কিছুদিন ধরেই তার পদ থাকা না থাকা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে চাকরি খোয়ালেন তিনি। আলভারো আরবেলোয়াকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এল ক্লাসিকোতে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই বরখাস্ত হলেন আলোনসো। এদিকে ক্লাব থেকে তার বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

ইনস্টাগ্রামে এক পোস্টে কিলিয়ান এমবাপে লিখেছেন, ‘আপনার সঙ্গে খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সত্যিই আনন্দের ছিল।’

বায়ার লেভারকুসেনের মতো একটি দলকে চ্যাম্পিয়ন করার পর গত গ্রীষ্মে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৭ মাসেই থেমে গেছে সেই যাত্রা।

এমবাপে তার পোস্টে আরও লেখেন, ‘সময়টা খুব ছোট ছিল, কিন্তু প্রথম দিন থেকেই আমার ওপর আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি এমন একজন কোচ হিসেবে মনে রাখব, যার ভাবনা স্পষ্ট এবং ফুটবল সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। আপনার আগামী অধ্যায়ের জন্য শুভকামনা।’

যদিও শোনা গেছে, আলোনসোর কিছু কৌশল ও পদ্ধতি নিয়ে দলের একাধিক খেলোয়াড় অসন্তুষ্ট ছিলেন, তবুও এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপে।

ক্লাব বিশ্বকাপ বাদ দিলে, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ২৯ গোল করেছেন ফরাসি এই তারকা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল হ্যারি কেন (৩১)।

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলোনসো মোট ৩৪টি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে ২৪টিতে জয়, চারটি ড্র এবং ছয়টি হারের মাধ্যমে তার জয়ের হার ছিল ৭০.৬ শতাংশ।

স্থায়ী কোচদের মধ্যে রিয়াল মাদ্রিদের ইতিহাসে আলোনসোর জয়ের হার পঞ্চম সর্বোচ্চ। তার উপরে আছেন ম্যানুয়েল পেলেগ্রিনি (৭৫%), কার্লো আনচেলত্তি (৭৪.৮%), রাডোমির আন্টিচ (৭২.২%) এবং হোসে মরিনিয়ো (৭১.৯%)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31