IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক কাতারেদুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মনজুর রহমানের গণসংযোগ ও সমাবেশবাঘায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলেগোদাগাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগতানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
Home >> খেলা >> জেনে নিন রিয়ালের নতুন কোচের পরিচয়

জেনে নিন রিয়ালের নতুন কোচের পরিচয়

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বেশ কিছুদিন ধরেই সমালোচিত হচ্ছিলেন জাবি আলোনসো। শঙ্কা তৈরি হয় কোচের পদ নিয়েও। বায়ার লেভারকুসেনের মতো ক্লাবকে শিরোপা জেতানোর পর রিয়ালে যোগ দেন তুমুল সম্ভাবনা নিয়ে। কিন্তু মাত্র ৭ মাসেই শেষ হলো তার রিয়াল অধ্যায়।

সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজিত হওয়ার পর বরখাস্ত হলেন তিনি। তার স্থলে কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আলভারো আরবেলোয়া।

৪২ বছর বয়সী আলভারো আরবেলোয়া সাবেক পেশাদার ফুটবলার ও স্প্যানিশ কোচ। ২০০৯-১৬ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন ২৩৮টি অফিসিয়াল ম্যাচ।

এই সময়টায় ক্লাবকে দুইটি ইউরোপিয়ান কাপ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি ইউরোপিয়ান সুপার কাপ, একটি লা লিগা শিরোপা, দুইটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্পেন জাতীয় দলের জার্সিতে জিতেছেন ২০১০ ফিফা বিশ্বকাপ। ছিলেন ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জয়ী দলেও। স্পেন জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন৫৬ ম্যাচ।

২০২০ সালে আরবেলোয়া রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে কোচ হিসেবে যোগ দেন। সেখানে অনূর্ধ্ব-১৪ দলকে জেতান লীগ শিরোপা। ২০২২-২৩ মৌসুমে অনূর্ধ্ব-১৯ দলকে ট্রেবল জেতান। ২০২৪-২৫ মৌসুমেও তিনি অনূর্ধ্ব-১৯ দলকে লিগ শিরোপা জেতান।

গত বছরের জুন থেকে ছিলেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ দলের কোচএবং এবারই প্রথম প্রধান দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়েছেন।

আলবরেলোয়ার প্রথম দায়িত্ব কোপা দেল রে টুর্নামেন্টের পরের রাউন্ডে আলবাচেতা দলের বিপক্ষে ম্যাচ হিসেবে নির্ধারিত হয়েছে।

সুতরাং, ক্লাবের ইতিহাসে নিজকে সফল খেলোয়াড় ও নিয়মিত জয়ী কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আরবেলোয়া, এবং এখন তিনি প্রথম দলে নতুন দিগন্তের নেতৃত্ব দেবেন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31