IMG-LOGO

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষেবাঘায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিতনির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে সবাইকে সচেতন হতে হবে: দুলুআচরণ বিধি লঙ্ঘনে বাগমারায় বিএনপি প্রার্থী জিয়াকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশনানার বাড়ি এলাকায় ভোট চাইলেন তারেক রহমাননাচোলে জামায়াতের নির্বাচনী জনসভাচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভাআব্দুল গফুরের সমর্থনে মিরপুরে মহিলা জামায়াতের মিছিলকুষ্টিয়া কারাগারে হাজতির আত্মহত্যাবিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়াশিক্ষক নিয়োগ দেয়া হবে: বাবুলনওগাঁ-১ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনাআমি রাজশাহীবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো:ধানের শীষ প্রার্থী মিনুকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহতপালংশাক কাঁচা খাওয়া ঠিক নয়, স্বাস্থ্যকরভাবে রান্না করার উপায়স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি
Home >> খেলা >> ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট- বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

অনেকেই ভেবেছিলো, বিসিবি ও সরকারের অবস্থান বোধহয় পরিবর্তন হচ্ছে। তবে আজকের সকালের প্রতিবেদনেই জানানো হয়েছিল ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ে কী বলতে পারেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ক্রিকেটারদের সঙ্গে আলাপকালে সেটাই জানিয়েছেন তিনি।

মিটিং শেষে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না লিটন-তাসকিনদের।

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, ‘আইসিসি আসল ঘটনা বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের বোঝানোর চেষ্টা করা…যে ঘটনাটা ঘটেছে মোস্তাফিজের ক্ষেত্রে, আমরা এটার জন্য সরি, আমরা ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, সাংবাদিক, খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নাই।’

ক্রিকেটারদের সঙ্গে আলাপ নিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলব না। তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কী বলেছি সেটাও বলব না। শুধু এইটুক বলব কারণ এটা একটা প্রিভিলেজড কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি কি বলেছে সব আপনাদের বলব, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে। এটাই পারপাস ছিল আর কিছুই না। আর তারা কী বলেছে সেটা বলার অধিকার আমার নাই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31