IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে
Home >> খেলা >> করোনার টিকা নিলেন ফুটবল দলের কোচ জেমি ডে

করোনার টিকা নিলেন ফুটবল দলের কোচ জেমি ডে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা দেয়ার পর থেকে ফুটবলাঙ্গনে সবার আগে টিকা গ্রহণ করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর বিচ্ছিন্নভাবে অনেকেই টিকা নিয়েছেন। তবে, জাতীয় দলের ফুটবলার এবং সংশ্লিষ্ট সবার টিকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বাফুফে।

তারই অংশ হিসেবে আজ টিকা দেয়া হলো বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে, টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলি এবং সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন জাতীয় ফুটবল দলের এই তিন বিদেশী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের মেডিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান ডাঃ মো. আলী ইমরান।

করোনা টিকা নেয়ার পর আজ বিকেলে জাগো নিউজের সঙ্গে আলাপে জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, ‘টিকা নেয়ার পর স্বাভাবিক আছি। কোনো পাশ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি তো আগেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম। আশা করি টিকা নিয়ে ভালো থাকবো।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news