IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> খেলা >> ৮২ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের

৮২ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ৩১৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমেে একের পর এক আউট হয়ে ধুঁকছে বাংলাদেশ। দলীয় ৮২ রানে ৭ উইকেটের পতন হয়েছে সফরকারীরাদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৮২ রান।

প্রথমেই ব্যর্থ দলের অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোরার। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে বড় দায়িত্ব ছিল তামিমের কাঁধে। তবে সে দায়িত্বের ভার নিতে পারলেন না তিনি। দলীয় ১০ রানের মাথায় হ্যানরি নিকোলসের বলে আউট হন ১ রান করে।

আগের দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। আজ তার ব্যাটে রানের অপেক্ষায় ছিল গোটা দল। তবে আস্থার প্রতিদান দিতে পারলেন না তিনি। তামিমের আউটের পর ক্রিজে এসে হ্যানরি নিকোলসকে উড়িতে মারতে গিয়ে বোল্ডের হাতে ধরা পরে ১ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।

এরপরও কিছুটা স্বস্তি দিচ্ছিলেন লিটন দাস। ৩১৯ রান টপকাতে নেমে শুরুটা নেহায়েত মন্দ করেননি। তবে ভাগ্য সঙ্গ দিল না লিটন দাসকে। নিকোলসের ফুল লংথের বলটি পুল করতে গেছিলেন, তাতেই বিপত্তি বাধে। অসাধারণ এক ক্যাচ নিয়ে ২১ রানে থাকা লিটনকে ফেরান ট্রেন্ট বোল্ড।

ধৈর্য রাখতে পারেননি মোহাম্মদ মিঠুন। ৩৮ বল খেলে জেমিসনকে উড়িয়ে মারতে গিয়ে ৬ রানে নিজের উইকেট হারিয়ে সাজঘরে ফিরে যান আগের ম্যাচে অর্ধশতক হাকানো মিঠুন।

দলের ব্যটিং অর্ডারের আস্থার প্রতীক মুশফিক। তবে এদিন নিজের ইনিংস বড় করতে পারলেন না তিনি। ৪৪ বল খেলেও সেট হতে পারলেন না মুশফিক। নিশামের বলে ক্যাচ দিয়ে আউট হন ২১ রান করে। একই ওভারে নিজের উইকেটটি দিয়ে আসেন মুশফিকের পর ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি তিনি।

এরপরেই আরেক মেহেদি হাসান ৩ রান করে আউট হয়ে ফিরে যান।

এর আগে শুক্রবার ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪৪ রান তুলেন দুই কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও হ্যানরি নিকোলস। ব্যক্তিগত ১৮ রানে তাসকিনের বলে আউট হোন নিকোলস। আর ২৬ রানে রুবেলের বলে ফিরেছেন গাপটিল। আর দুই ম্যাচ পর মাঠে ফেরা রস টেইলর সাজঘরে ফেরেন মাত্র ৭ রানে। অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে এসেছে মাত্র ১৮ রান।

ব্যাট হাতে প্রথমে কেউই সুবিধা করতে না পারলেও পঞ্চম উইকেট পার্টনারশিপে ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেলের গড়া ১৪৯ রানের জুটিতে রানের পাহাড় গড়তে থাকে স্বাগতিকরা। দুজনই তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

১১০ বলে ১২৬ রানে কনওয়ে ফিরলেও মিচেল কেলে গেছেন শেষ পর্যন্ত। ৯২ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া মিচেল স্যান্টনার অপরাজিত থাকেন ৩ রানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031