IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছে
Home >> খেলা >> বাংলাদেশে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল

ধূমকেতু নিউজ ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি চলে গেছে ওয়ানডে সিরিজে আয়োজক শহর সিলেটে।

রোববার বিকালে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছে প্রোটিয়া নারীরা।

সফরের প্রথম করোনা পরীক্ষা করিয়ে সিলেটের রোজ ভিউ হোটেলে উঠেছে তারা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ১ এপ্রিল থেকে মাঠে অনুশীলন করতে পারবে তারা।

ওয়ানডে সিরিজের খেলা শুরু হবে ৪ এপ্রিল থেকে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।

এদিকে সিরিজের জন্য ২২ সদস্যের ইমার্জিং স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী ইমার্জিং স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, মোসাম্মত শারমিন সুলতানা, মোসাম্মত রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রোমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news