IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> খেলা >> ২০ বছর পর ক্ষমা চাইলেন রোনালদো

২০ বছর পর ক্ষমা চাইলেন রোনালদো

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০০২ বিশ্বকাপে অদ্ভুতুড়ে চুলের ছাঁট দিতেন ব্রাজিলীয় কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো। সেবার সেলেকাওদের বিশ্বজয়ের নায়ক ছিলেন তিনি। জার্মানির বিপক্ষে ফাইনালের আগে চুলের ওই অদ্ভুত ছাঁট দেন রোনালদো।

সে সময়ের রোনালদোভক্ত কোমলমতি শিশুদের সেই চুলের ছাট ভীষণভাবে প্রভাবিত করেছিল। বিশেষকরে খুদে শিক্ষার্থীরা রোনালদোর অনুকরণে নিজেদের হেয়ার স্টাইল বদলে ফেলত।

নরসুন্দরের দোকানে ভিড় জমাতো। ব্রাজিলের পাড়ায়-মহল্লায় রোনালদোর মত চুলের ছাট দিতে একরকম হুলস্থূল পড়ে যায়।

২০ বছর পরে নিজের সেই অদ্ভুতুড়ে চুলের ছাঁটের জন্য ‘সব মায়ের’ কাছে ক্ষমা চাইলেন রোনালদো।

রোনালদো বললেন, ওই হেয়ার স্টাইলে আমাকে একদমই ভালো দেখায়নি। আমি সেসব মায়ের কাছে ক্ষমা চাইছি যাদের ছেলে আমার মতো সেই চুলের ছাঁট করিয়েছিল। যা দেখতে ভয়াবহ কুৎসিত ছিল।

অবশ্য রোনালদোর সেই হেয়ার স্টাইলটিও ছিল অদ্ভুত ও হাস্যকর। কপালের উপরটা জুড়ে চুল রেখে মাথার বাকিটুকু ন্যাড়া করেছিলেন তিনি। সেই ছাঁট নজর কেড়েছিল সবার।

মেলবোর্নে এক অনুষ্ঠানে ২০১৮ সালে এ ব্যাপারে তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার জানিয়েছিলেন, তার পায়ের চোট নিয়ে সংবাদ মাধ্যমের নজর সরাতে ইচ্ছা করে পরিবর্তন এনেছিলেন চুলের ছাঁটে।

রোনালদো বলেছিলেন, আমি পায়ে একটা চোট পেয়েছিলাম এবং সবাই এটা নিয়ে কথা বলছিল। আমি আমার চুল কাটার সিদ্ধান্ত নেই। আমি অনুশীলনে আসি এবং সবাই আমাকে চুলের এই বাজে অবস্থা দেখে। সবাই চুল নিয়ে কথা বলছিল এবং চোটের ব্যাপারটা ভুলে গিয়েছিল। আমি আরও শান্ত ও চাপমুক্ত থাকতে পারলাম। আমি আমার অনুশীলনে নজর দিলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031