IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> খেলা >> টপ নিউজ >> এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : সময়টা একেবারেই বাজে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দলের। একের পর এক হার দেখছে দলটি।

ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলংকা।

এমন পরিস্থিতিতে শ্রীলংকা ক্রিকেটকে বাঁচাতে আকুতি জানান দেশটির কিংবদন্তি তারকা সনৎ জয়সুরিয়া।

এবার এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজের শিরোপা নিশ্চিত করল ইংল্যান্ড। ইংলিশ কন্ডিশনে আগের তুলনায় ভালো খেললেও এ ম্যাচেও ইংলিশদের কাছে পাত্তাই পায়নি শ্রীলংকা।

লন্ডনের কেনিংটন ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ২৪১ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৪২ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

অর্থাৎ ৮ উইকেটে শ্রীলংকাকে হারালেন স্বাগতিকরা।

শুক্রবারের ম্যাচে ২৪২ রানের তাড়ায় তিনটি অর্ধশতক এসেছে ইংল্যান্ড দল থেকে। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয় ১৩ ওভারে ৭৬ রান তোলেন। ২৯ রান করেন আউট হন বেয়ারস্টো। তবে আগ্রাসী ব্যাটিং করে ঠিকই হাফসেঞ্চুরি তুলে নেন জেসন রয়।

চামিথা করুনারত্নের বলে আউট হওয়ার আগে ১০ চারের মারে খেলা ৫২ বলে ৬০ রান করেন রয়।

দুই ওপেনার সাজঘরে ফেরার পর দুর্দান্ত ব্যাট চালিয়ে যান জো রুট ও এইউন মরগ্যান। তৃতীয় উইকেট জুটিতে ১৪০ রান যোগ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এ দুই অভিজ্ঞ ইংলিশ তারকা।

লংকান বোলারদের পাড়ার ক্রিকেটারদের মতো খেলে ৮৭ বলে ৬৮ রান করেন রুট। ৮৩ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মরগ্যান।

৭ ওভার বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তারা।

শ্রীলংকার পক্ষে একটি করে উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা ও করুনারত্নে। বাকি আর কোনো বোলার উইকেট পাননি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ পেসার স্যাম কুরানের তোপে পড়ে শ্রীলংকা। ইনিংসের দ্বিতীয় ওভারে তিন বলের ব্যবধানে অধিনায়ক কুশল পেরেরাকে শূন্য রানে ফেরান। আভিষ্কা ফার্নান্দো ২ রান যোগ করে এলবিডব্লিউ।

চতুর্থ ওভারে দলীয় ১২ রানের মাথায় পাথুম নিশাঙ্কাকে ৫ রানে বোল্ড করেন বাঁহাতি স্যাম কুরান।

২১ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে পঞ্চম উইকেটে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে ৬৫ আর দাসুন শানাকার সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭৮ রানের দুটি জুটিতে দলকে ভিত গড়ে দেন ধনঞ্জয়া। হাসারাঙ্গা করেন ২৬ রান।

দলীয় ১৬৪ রানের মাথায় ৯১ রানে আউট হন ধনাঞ্জয়া।

এর পর হাল ধরেন শানাকা। ৬৭ বলে ২ চার আর ১ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। এর পর চামিথা করুনারত্নের ২১, বিনুরা ফার্নান্দোর ১৭ রানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৪১ রান জমা করতে পারে শ্রীলংকা।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্যাম কুরান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪৮ রানে ৫টি উইকেট নিয়েছেন এই পেসার। আরেক পেসার ডেভিড উইলি ৬৪ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031