IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> খেলা >> টপ নিউজ >> চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

চিলিকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

ধূমকেতু নিউজ ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যাওয়ার পর ১০ জনের দলে পরিণত হয় তিতের দল। এই সুবিধা কাজে লাগিয়ে তাদেরকে চেপে ধরে চিলি। কিন্তু একের পর এক আক্রমণ ঠেকিয়ে ব্যবধান ধরে রাখে ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার (৩ জুলাই) সকালে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতে ব্রাজিল। বিরতির সময় বদলি নামা লুকাস পাকুয়েতা করেছেন ম্যাচের একমাত্র গোলটি।

ঘরের মাঠে ম্যাচের ২০তম মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। এ সময় নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন রবার্তো ফিরমিনো। কিন্তু তিনি মিস করেন। বারের ওপর দিয়ে মারেন তিনি।

৩৭তম মিনিটে গাব্রিয়েল জেসুসের বাড়ানো বলে নেইমারের ফ্লিক ফ্রান্সিসকো সিয়েরালতার পায়ে লেগে ব্যর্থ হয়। ছয় মিনিট পর জেসুসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন চিলি গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ফিরমিনোর বদলে মাঠে নামা পাকুয়েতা ৬০ সেকেন্ডের মধ্যে গোল করেন। এ সময় সমন্বিত আক্রমণে বক্সের মধ্যে নেইমারের বাড়িয়ে দেওয়া বল থেকে ভলিতে গোল করেন পাকুয়েতা। তাতে এগিয়ে যায় ব্রাজিল।

এগিয়ে যাওয়ার পর ম্যাচের ৪৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। অনেক উপরে পা তুলে বল নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন জেসুস। কিন্তু তার বুট গিয়ে লাগে ইউজেনিও মেনার মুখে। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই মাথায় হাত দিয়ে বসে পড়েন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। বিপজ্জনক ফাউলের জন্য তাকে লাল কার্ড দেখান রেফারি পাত্রিসিও লোসতাও। গত আসরের ফাইনালেও লাল কার্ড দেখেছিলেন জেসুস।

বাকি সময় দশজন নিয়েই খেলতে হয় ব্রাজিলকে। এই সুযোগ নিয়ে আক্রমণের ধার বাড়ায় চিলি। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। তবে, ৬২তম মিনিটে বল জালে পাঠিয়েছিল চিলি। কিন্তু অফসাইডের জন্য মিলেনি গোল।

এর চার মিনিট পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ আসে নেইমারের সামনে। প্রতি আক্রমণে বল পায়ে ডি বক্সে ঢুকে পড়েন পিএসজি ফরোয়ার্ড। কিন্তু তার শট সহজেই ফিরিয়ে দেন ব্রাভো। ৬৯তম মিনিটে একটুর জন্য সমতা ফেরাতে পারেনি চিলি। মেনার দারুণ ক্রসে ব্রেন বেরেটনের হেডে লাফিয়েও হাত ছোঁয়াতে পারেননি এদেরসন। ক্রসবারে লেগে বল ফিরে মাঠে। বেঁচে যায় ব্রাজিল।

বাকি সময়ে রক্ষণাত্মক খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

সেমিফাইনালে ব্রাজিল লড়বে পেরুর বিপক্ষে। এদিন আরেক কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পেরু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031