IMG-LOGO

শুক্রবার, ১৬ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎপতিত সরকার নির্যাতন সিকার হয়ে ছিলো বেগম জিয়ার : মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেলকুচিতে জেলা প্রশাসকের মতবিনিময়নন্দীগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভাবাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিতগাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতমোহনপুর সরকারি কলেজে বিদায়, নবীন বরণ অনুষ্ঠিতরাজশাহীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম বাগমারার তোফাজ্জলরহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
Home >> খেলা >> টপ নিউজ >> দেশ ছাড়বে আফগান ক্রিকেট দল

দেশ ছাড়বে আফগান ক্রিকেট দল

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন দেশটির ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে।

সেপ্টেম্বরে শ্রীলংকায় পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তার আভাস পাওয়া যাচ্ছিল। আফগান অনুর্ধ্ব -১৯ দলের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল।

কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, নিজস্ব গতিতেই চলছে আফগানিস্তানের ক্রিকেট। কাবুলেই অনুশীলন করেছে আফগান জাতীয় দলের ক্রিকেটাররা ইতোমধ্যে শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এবার পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তার সুতো ছিড়ে দিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। জানালেন, আগামী ৪ দিনের মধ্যে শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে দল।

হামিদ শিনওয়ারি ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার বলেন, ‘ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু ভালোভাবেই চলছে। আমরা বোর্ডে (এসিবি) যাচ্ছি। শ্রীলংকায় পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত হতে চলেছে। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কায় দল পাঠাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটু সমস্যা রয়েছে যদিও। কারণ আফগানিস্তানে হঠাৎ এই পরিবর্তিত পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ এখন। চালু হলেই আমরা যত দ্রুত সম্ভব ক্রিকেটার নিয়ে উড়াল দেব আমরা। আমরা আশা করছি, আগামী চার দিনের মধ্যে দল দেশ ছাড়বে। শ্রীলংকা ক্রিকেট ও পিসিবিকে আমরা সবকিছু জানিয়েছি এবং তারাও প্রস্তুত। আমাদের সিরিজটি আয়োজন করার জন্য এসএলসির প্রতি আমরা কৃতজ্ঞ। কাবুলে ছেলেরা একসঙ্গে আছে এবং তারা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আগামী ৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় পৌঁছে দুই দলকেই থাকতে হবে তিন দিনের আইসোলেশনে।

এদিকে জ্যামাইকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে পাকিস্তান। ম্যাচ শেষেই শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে বাবর আজমের দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031