IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> খেলা >> টপ নিউজ >> তিন মহারথি মিলেও জেতাতে পারেননি পিএসজিকে

তিন মহারথি মিলেও জেতাতে পারেননি পিএসজিকে


ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসি, নেইমার এবং কাইলিয়ান এমবাপ্পে একত্রে খেলেও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইকে জয় এনে দিতে পারেননি।

চ্যাম্পিয়ন্স লিগের এ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগের সাথে ১-১ গোলে ড্র করেছে তারকায় ঠাসা পিএসজি। দেশের পক্ষে সম্প্রতি দুই ম্যাচে দারুণ খেলে ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার এবং মেসি। দুজনেই ব্যর্থ হয়েছেন। এমবাপ্পে অপেক্ষাকৃত ভাল খেললেও বিরতির পর পরই ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়।

ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির সাথে সমানতালে লড়েছে ব্রুগে। প্রথমার্ধে পরিষ্কার গোলের সুযোগ তারাই সৃষ্টি করেছে। গোলরক্ষক কেইলর নাভাস অসাধারণ কিছু সেভ না করলে পরাজিত হয়েই দেশে ফিরতে হতো বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটিকে। যদিও ম্যাচের প্রথম গোলটি পিএসজিই করেছিল। ১৫ মিনিটের সময়ে বাম দিক থেকে এমবাপ্পে বল নিয়ে অনেকটা জায়গা দৌড়ে গিয়ে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে কাট ব্যাক করে গোল মুখে দেন তাতে পা লাগিয়ে পিএসজিকে এগিয়ে দেন অ্যান্ডার হেরেরা। ২৬ মিনিটের সময়ে সমতা ফেরায় ব্রুগে। হ্যান্স ভানাকেন স্বাগতিকদের পক্ষে গোল করেন।

মেসি এর আগে বদলি খেলোয়াড় হিসেবে ২৪ মিনিট খেলেছিলেন পিএসজির হয়ে। এ ম্যাচেই তিনি প্রথম একাদশে অন্তর্ভূক্ত হন। তাছাড়া তিন তারকা মেসি, নেইমার এবং এমবাপ্পে একত্রে খেলেন এ ম্যাচেই প্রথম। মেসি একবার সুন্দর একটি শট নিয়েছিলেন কিন্তু সেটি ক্রসবারে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে তার একটি শট ধরে নেন ব্রুগের গোলরক্ষক সিমন মিগনোলেট। ম্যাট রিটসকে ফাউল করে মেসি একটি হলুদ কার্ডও দেখেছেন। তিন তারকার খেলা কাউকেই সেভাবে সন্তুষ্ট করতে পারেনি।

কোচ মরিসিও পচেত্তিনো বলেন, পরস্পরের সাথে সমঝোতা গড়ে ওঠার জন্য তাদেরকে সময় দিতে হবে। মূলত চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্যই তারকা খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে পিএসজি। মাত্র একটি ম্যাচ হলেও তাদের জন্য যে কাজটি সহজ হবে না তা বোঝা গেছে। তাদের গ্রুপে আছে ম্যানচেস্টার সিটি। যারা প্রথম ম্যাচে ৬-৩ গোলে পরাজিত করেছে আরবি লাইপজিগকে। পরের ম্যাচেই পিএসজিকে খেলতে হবে ম্যানচেস্টার সিটির সাথে।

দল জিততে না পারলেও খেলোয়াড়দের প্রচেষ্টায় সন্তুষ্ট কোচ। তিনি বলেন, খেলোয়াড়রা যেভাবে চেষ্টা করেছে তাতে আমি সন্তুষ্ট। যদিও ফল উল্লেখ করার মতো কিছু হয়নি, তবে আমাদের শান্ত থেকে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ার পর মনে করা হয়েছিল ক্লাব ব্রুগে কেবল অংশই নেবে। কিন্তু মাঠে তারা যেভাবে খেলেছে তাতে তারা গর্বিত হতে পারে। মেসি, নেইমার ও এমবাপ্পের সাথে তুলনা করলে ভাল খেলেছেন ব্রুগের আক্রমন ভাগের তিন খেলোয়াড় অধিনায়ক ভানাকেন, চার্লস ডি কেটেলায়েরে এবং নোয়া ল্যাং।

ব্রুগের কোচ ফিলিপ ক্লেমেন্ত বলেন, আমরা যে কতটা দৃঢ় তার প্রমাণ দিয়েছি। আমার খেলোয়াড়রা একটি ঐতিহাসিক ম্যাচ খেলেছে। তাদের নিয়ে আমি গর্বিত। আমরা শারীরিকভাবে বেশ শক্তিশালী তার প্রমাণ দিয়েছি। আমার মনে হয়েছে খেলোয়াড়দের মধ্যে ভাল খেলার দৃঢ় প্রত্যয় ছিল অনেক বেশি।

খেলার শেষ দিকে কয়েকজনকে পরিবর্তন করেন পিএসজির কোচ। এতে তাদের খেলায় প্রাধান্য বাড়ে। কিন্তু স্বাগতিক দলের রক্ষণভাগ এবং বিশেষ করে গোলরক্ষক মিগনোলেটের দৃঢ়তার কাছে তাদের হার মানতে হয়। অনেক চেষ্টা করেও আর কোন গোল করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ১-১ গোলে ড্র করেই তাদের মাঠ থেকে বিদায় নিতে হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031