IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> খেলা >> টপ নিউজ >> নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডেরও পাকিস্তান সফর বাতিল

নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডেরও পাকিস্তান সফর বাতিল

ধূমকেতু নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিলের পর থেকেই শঙ্কাটা ছিল। অবশেষে সেটিই সত্যি হলো। পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড নারী ও পুরুষ দুই দলেরই। আপাতত কেউই যাচ্ছে না সফরে।

আগামী ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তানের মাটিতে দুইটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের। একই মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল তাদের নারী দলের। দুই দলের সবগুলো ম্যাচই হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে।

সম্প্রতি ম্যাচের কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড। কারণ হিসেবে দেখিয়েছিল নিরাপত্তা শঙ্কাকে। এই ঘটনার তিনদিনের মাথায় দেশটিতে সফর বাতিলের ঘোষণা দিলো ইংল্যান্ড।

বিবৃতিতে ইসিবি লিখেছে, ‘মানসিক ও শারিরীকভাবে আমাদের খেলোয়াড়দের সুস্থ থাকা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। আর এই সময়টা বেঁচে থাকার জন্য আরও কঠিন। আমরা জানি যে এই অঞ্চলে ভ্রমণের বিষয়ে উদ্বেগ রয়েছে। আমরা বিশ্বাস করি যে এখানে যাওয়া একটি খেলোয়াড়ি দলের ওপর আরও চাপ যোগ করবে। যারা ইতোমধ্যে সীমাবদ্ধ কোভিড পরিবেশে দীর্ঘ সময় ধরে খেলছে।’

তবে আগামী বছর পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আশাবাদী ইসিবি। তারা জানায়, ‘ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২২ সালে পুরুষ দলের পাকিস্তানের সফরের ব্যাপারে ইসিবি প্রতিজ্ঞাবদ্ধ। এই বছরের শুরুতে আমরা পাকিস্তানের মাটিতে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ব্যাপারে রাজি হয়েছিলাম। পুরুষ দলের সঙ্গে নারী দলকেও সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমাদের।’

সফর বাতিলের জন্য ক্ষমা চেয়ে তারা বলেছে, ‘এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে, এটা আমরা বুঝতে পারছি। তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা তাদের কাছে দুঃখিত।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031