IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> খেলা >> টপ নিউজ >> নাটকীয় জয়ে শীর্ষে উঠলো দিল্লি

নাটকীয় জয়ে শীর্ষে উঠলো দিল্লি


ধূমকেতু নিউজ ডেস্ক : আমিরাতে দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংসের ম্যাচটিতে নাটকীয়তা এবং রোমাঞ্চ তৈরি হয়েছিল। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। প্রথম বলে ২ রান দিলেন ডোয়াইনি ব্র্যাভো। ২য় বলটি হলো ওয়াইড, রান আসলো একটি। পরের বল ডট, এর পরের বলেই প্যাটেল আউট। তখন বল বাকি তিনটি। কিন্তু মাঠে নেমেই রাবাদা সজোরে চালালেন ব্যাট, বল চলে গেলো সীমানার বাইরে। ৩ উইকেটের জয় নিয়ে দিল্লি উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।

সোমবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে ২ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। এই জয়ের ফলে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট দাঁড়ালো ১৩ ম্যাচে ২০। চেন্নাইর ১৩ ম্যাচে ১৮।

ধোনির দল যদি শেষ ম্যাচে হেরে যায় এবং বিরাট কোহলির রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু যদি দুটি ম্যাচেই জয়লাভ করে তাহলে পয়েন্ট টেবিলের তিনে নেমে যেতে হবে চেন্নাই সুপার কিংসকে। তবে চেন্নাই যদি শেষ ম্যাচ জিতে যায় তাহলে প্রথম কোয়ালিফায়ার খেলবে দিল্লি ও চেন্নাই।

টস হেরে ব্যাট করতে নামা চেন্নাইর শুরুটা ভালো হয়নি। ৬৪ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। চেন্নাইর রান ১৩৬ পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন আম্বাতি রাইডু। তিনি ৪৩ বলে ৫টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৫ রান করেন।

এছাড়া রবীন উথাপ্পা ১৯, মাহেন্দ্র সিং ধোনি ১৮ ও ১৩ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৫টি রান আসে অতিরিক্ত খাত থেকে।

বল হাতে দিল্লির অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন।

১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পৃথ্বি আর শিখর ধাওয়ান মিলে তোলেন ২৪ রান। পৃথ্বি আউট হয়ে যান ১৮ রান করে। শিখর ধাওয়ান ৩৫ বল খেলে করেন ৩৯ রান। শ্রেয়াশ আয়ার ২ রান করে আউট হলেও রিশাভ পান্ত করেন ১৫, রিপাল প্যাটেল করেন ১৮ রান এবং অশ্বিন আউট হন ২ রান করে।

শিমরন হেটমায়ার শেষ মুহূর্তে কিছুটা ঝড় তোলেন। ১৮ বল খেলে তিনি অপরাজিত থাকেন ২৮ রানে। অক্ষর প্যাটেল আউট হন ৫ রান করে এবং রাবাদা ১ বল মোকাবেলা করে বাউন্ডার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি ও রীবন্দ্র জাদেজা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন দিপক হুদা, জস হ্যাজেলউড এবং ডোয়াইন ব্র্যাভো।

ম্যাচসেরা নির্বাচিত হন অক্ষর প্যাটেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30