IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমানতানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা
Home >> খেলা >> বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ কামারুজ্জামান ফুটবল লীগের পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ কামারুজ্জামান ফুটবল লীগের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে “বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২১-২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে ফুটবল লীগের পুরস্কার ট্রফি ও মেডেল প্রদান করেন। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল লীগের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ফুটবলে রাজশাহীর ক্রীড়াঙ্গণের রয়েছে অনেক সাফল্য। সেই সাফল্য আগামীতে অব্যাহত রাখতে ফুটবল একাডেমী গড়ে তোলা হবে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ফুটবলে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে অবদান রাখবে। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্টেডিয়াম মাঠ ও দর্শক গ্যালারীর সংস্কার উন্নয়ন করা হবে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন, আরএমপির পুুলিশ কমিশনার ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবু কালাম সিদ্দিক, রাজশাহীর জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মহিদুর রহমান মিরাজ।

এসময় আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে উপশহর স্পোর্টিং ক্লাব, রানার আপ হয়েছে দিগন্ত প্রসারী সংঘ। আর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান প্রথম বিভাগ ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছে হেলেনাবাদ কলোনী স্পোর্টিং ক্লাব, রানার আপ হয়েছে সাবু স্মৃতি সংসদ। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশনে সেরা গোলরক্ষক হয়েছেন উপশহর স্পোর্টিং ক্লাবের প্রদীপ, সর্বোচ্চ গোলদাতা দিগন্ত প্রসারী সংঘের নয়ন, সেরা খেলোয়াড় দিগন্ত প্রসারী সংঘের কলিন্স, ফেয়ার প্লে শেখ রাসেল ক্রীড়া চক্র।

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান প্রথম বিভাগ ফুটবল লীগে সেরা গোলরক্ষক হয়েছেন হেলেনাবাদ কলোনী স্পোর্টিং ক্লাবের রাফায়েল টুডু, সর্বোচ্চ গোলদাতা হেলেনাবাদ কলোনী স্পোর্টিং ক্লাবের রাহুল, সেরা খেলোয়াড় সাবু স্মৃতি সংসদের পিপাস, ফেয়ার প্লে শিরোইল স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানে অসুস্থ দুইজন ফুটবল খেলোয়াড়কে চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31