IMG-LOGO

শুক্রবার, ১২ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতত্রয়োদশ সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬সৈয়দপুরে নিজ বাড়ি থেকে ভিসা প্রতারক সেলসেলা বাবু গ্রেফতারধামইরহাটে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলধামইরহাটে জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচি অনুষ্ঠিত৩ নং ওয়ার্ডের ইসিকে স্বাগত জানিয়ে নির্বাচনী মিছিলবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১দিন ব্যাপিকর্মকর্তা/কর্মচারীগণের প্রশিক্ষণ
Home >> খেলা >> লিড নিউজ >> মরুর বুকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

মরুর বুকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের


ধূমকেতু নিউজ ডেস্ক :
মরুর বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে আসরটির আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই)। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৮ সালে হবার কথা ছিলো। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য আসরটি বাতিল করা হয়। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হবার কথা থাকলেও করোনার স্থগিত হয়ে যায়। পাঁচ বছর পর মরুর বুকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরটি হতে যাচ্ছে।

বিশ্বকাপের শুভ সূচনায় টি-টোয়েন্টির রঙে রঙ্গিন মাস্কাটের আল আমেরাত স্টেডিয়াম। চারিদিকে সাজ সাজ রব। বিশ্বকাপের প্রথম দিন আজ রোববার রয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। আর রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

এবারের আসরে মোট ১৬ দল অংশ নিচ্ছে। বাছাই পর্বের দুটি গ্রুপে রয়েছে আটটি দল। আর সুপার টুয়েলভে দু’গ্রুপে আছে আটটি দল।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।

সুপার টুয়েলভে গ্রুপ-১ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-২ আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

বাছাই পর্বের দু’গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল সুপার টুয়েলভে খেলার টিকিট পাবে। ফলে মোট ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব বা সুপার টুয়েলভ। ৮ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই।

সুপার টুয়েলভের দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ ও ১১ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমি হবে আবুধাবিতে, দ্বিতীয়টি হবে দুবাইয়ে।

১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল খেলবে। ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে।

বিশ্বকাপের আগের ছয় আসরে সর্বোচ্চ দু’বার চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও ইংল্যান্ড।

এবারের টুর্ণামেন্টে বিজয়ী দল তথা চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ মার্কিন ডলার। আর রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার। অন্যদিকে পরাজিত সেমিফাইনালিস্ট পাবে ৪ লাখ ডলার, আর চতুর্থ দল পাবে ২ লাখ এবং অন্যান্যরা পাবে ১ লাখ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30