IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> খেলা >> টপ নিউজ >> লিটন তো মনে হচ্ছে প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে : ওয়াসিম

লিটন তো মনে হচ্ছে প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে : ওয়াসিম

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। ঘরের মাঠে দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতলেও লিটন ছিলেন অফফর্মে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও পাননি রান। বড় স্কোর গড়তে পারেননি প্রথম রাউন্ডের তিন ম্যাচেও। শ্রীলঙ্কার বিপক্ষে মূলপর্বের প্রথম ম্যাচেও মাত্র ১৬ রান করে আউট হন এ ওপেনার।

তবে লিটনের ব্যাটিং ব্যর্থতাকেও ছাপিয়ে গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে তার দুটি ক্যাচ ফেলে দেয়ার প্রসঙ্গ। এ নিয়ে দেশি ক্রিকেটভক্তদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। দাবি উঠেছে পরবর্তী ম্যাচে তাকে না রাখার।

লিটনের বিরুদ্ধে এই সমালোচনার পালে যেন হাওয়া দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটে জয় উপলক্ষ্যে ফখর-ই- আলমের নেতৃত্বে ‘দ্য প্যাভিলিয়ন’ নামের এক অনুষ্ঠানে লিটনের সমালোচনা করেন ওয়াসিম। প্রশ্ন ছুড়ে দেন লিটন দাসকে দলে রাখা হচ্ছে কেন।

ওয়াসিম আকরাম বলেন, লিটন দাসকে তো মনে হচ্ছে প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে। বাছাইপর্বতে রান করতে পারলো না। ভাল ফিল্ডিং করছে না। আমি জানি না সে কোনো দলে আছে।

লিটনের সমালোচনা করলেও বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন ওয়াসিম আকরাম। বলেন, আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজার লো স্কোরিং উইকেটেও তারা ১৭০ এর বেশি রান করেছে। এরপর শ্রীলংকার ৮০ রানের মধ্যে ৪ উইকেট ফেলে চাপেও ফেলে দিয়েছিল। তবে আসালাঙ্কা ও রাজপাকসে আক্রমণ করে গেছে। রক্ষণাত্মক মানসিকতা নিয়ে ম্যাচ খেললে জয় পেতো না তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930