IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদারচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন আটকগোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ৫ জনকে আটক করলো পুলিশ
Home >> খেলা >> টপ নিউজ >> পাকিস্তানকে এখনও ফেভারিট মানছেন না কোহলীরা

পাকিস্তানকে এখনও ফেভারিট মানছেন না কোহলীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। সুপার টুয়েলভে টানা চার ম্যাচ জিতে অপরাজিত বাবর আজমের দল।

এবং প্রতিটি ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলছেন তারা। এক কথায় বিশ্বকাপ মঞ্চে নেমেই উড়ছে পাকিস্তান।

বাবার আজমদের এমন সব দাপুটে জয়ের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেটবিশ্ব, তখন ঠিক উল্টোটাই বলছেন ভারতের সাবেক তারকারা।

১০ উইকেটে নাকানিচুবানি খাওয়ার পরও পাকিস্তানকে এখনও নিরঙ্কুশ ফেভারিট মানতে নারাজ তারা। এদিকে ইংল্যান্ডকে সবচেয়ে এগিয়ে রাখছেন তারা।

তবে পাকিস্তানে এ টুর্নামেন্টের ‘অন্যতম ফেভারিট’ বলে মনে করেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার। আনপ্রেডিক্টেবল তকমা জুড়ে থাকা পাকিস্তান দলকে এখনই শিরোপার দাবিদার বলতে চান না তিনি।

আগারকার বলেন, ‘আমাদের আরও অপেক্ষা করতে হবে এবং তার পর দেখি কী হয়। বছরের পর বছর ধরে পাকিস্তানকে দেখে আসছি, তারা আবার তেমন (অননুমেয়) হয়ে যায় কিনা, সেটি দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে। তারা ভালো ব্যাটিং-বোলিং করেছে এখন পর্যন্ত। সত্যি বলতে ফিল্ডিংও অসাধারণ করেছেন তারা। এর পরও আমার কাছে তার ফেভারিটদের একটি।’

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর অবশ্য ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের তুলনা করেছেন। সেই তুলনায় ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন তিনি। বললেন, ‘পাকিস্তান দেখিয়েছে শুধু বোলিং দিয়েও টুর্নামেন্ট জেতা যায়। তবে পাকিস্তানকে ফেভারিট বলাটা একটু কঠিনই। এখন পর্যন্ত যা দেখেছি, আমি ইংল্যান্ডের পক্ষেই বাজি ধরব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031