IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে’
Home >> খেলা >> পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাঁচ জ্যেষ্ঠ সদস্যকে বাদ দিয়েই সফরকারী পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করেই মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে বহুল প্রতীক্ষিত ১৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়।

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত দুই ব্যাটার লিটন দাস ও সৌম্য সরকারের। টি-টোয়েন্টি দলে নেই তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও।

এদের মধ্যে তামিম ও সাকিব অবশ্য চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না। অন্যদিকে টেস্ট সিরিজের বিবেচনায় বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে।

এদিকে, ঘোষিত এই স্কোয়াডে তরুণদের মধ্যে ডাক পেয়েছেন ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শীরোপা জেতানো উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন যুবদলের এই অধিনায়ক।

আকবর আলীর সঙ্গে প্রথমবারের মত ডাক পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শহিদুল ইসলাম। দলে ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসাইন শান্তও।

তবে শেষদিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও কোনো ম্যাচ না খেলা রুবেল হোসাইন নেই এই সিরিজে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে সাকিব, মুশফিক, লিটন, সৌম্য ও রুবেল ছাড়াও এই সিরিজে নেই মোহাম্মদ সাইফউদ্দিনও। বর্তমানে চোট পরবর্তী পুনর্বাসনে মাঠের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসাইন শান্ত, আফিফ হোসাইন ধ্রুব, শেখ মাহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আকবর আলী (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসাইন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031