IMG-LOGO

বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৬ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে জামায়াত মনোনীত প্রার্থীর বিশাল নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিতরায়গঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসংযোগ অনুষ্ঠিতবিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরে ব্যাপক উন্নয়ন করা হবে: মিলননিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাচারঘাটে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে আটক ২ যুবকনন্দীগ্রামের প্রথম নারী প্রধান শিক্ষক বেগম আশরাফী বানু আর নেইনাচোলে সাংবাদিকদের সাথে সদ্য যোগদাকৃত থানার ওসির মতবিনিময়তানোরে পরিত্যক্ত কূপে আটকা পড়েছে দুই বছরের শিশু,ফায়ার সার্ভিসের উদ্ধার চলছেবাগমারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসনরহনপুর মুক্ত দিবস আজপোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতরাণীনগরে সেচ্ছাসেবক দলের তিন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠনসিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলপোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনের উদ্বোধনস্বাদে অনন্য বকফুলের বড়া
Home >> খেলা >> টপ নিউজ >> আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

ধূমকেতু নিউজ ডেস্ক : আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলীকে। এর আগে এ দায়িত্বে ছিলেন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।

কমিটির চেয়ারম্যান করা হয়েছে সৌরভকে— এ খবর বুধবার নিশ্চিত করেছে আইসিসির পরিচালনা পর্ষদ। খবর হিন্দুস্তান টাইমসের।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, আমি সৌরভকে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরবর্তী সময় একজন প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা ক্রিকেটের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের সহযোগিতা করবে।

২০১২ সালে আইসিসির এ দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। কুম্বলে ক্লাইভ লয়েডের কাছ থেকে এ দায়িত্ব পেয়েছিলেন। ২০১২ সালের পর ২০১৬ সালে তিনি দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব পান। তৃতীয়বার এই দায়িত্ব পেয়েছিলেন ২০১৯ সালে, পুনর্নির্বাচিত হয়ে।

আধুনিক ক্রিকেটের স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়ে থাকে এই কমিটি। যারা ক্রিকেটের নিয়মনীতিসহ বিভিন্ন বিষয়ে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটিকে সুপারিশ করে থাকে। সেসব সুপারিশ পরে বোর্ডসভায় আলোচনা করে চূড়ান্ত করে থাকে আইসিসি।

৪৯ টেস্ট ও ১৪৭ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেওয়া সৌরভ ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইপ্রধান হিসেবে কাজ শুরু করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30